মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

শজিমেকের ইন্টার্নদের কর্মবিরতি সাময়িক প্রত্যাহার, ছাত্রদলের ৫ জন বহিষ্কার

সেপ্টেম্বর ৩, ২০২৬
A A
শজিমেকের ইন্টার্নদের কর্মবিরতি সাময়িক প্রত্যাহার, ছাত্রদলের ৫ জন বহিষ্কার
Share on FacebookShare on Twitter

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারামারির ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার এবং প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর টানা ৪০ ঘণ্টার কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শজিমেক হাসপাতালের কনফারেন্স রুমে জেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর রোগীর স্বজন ও বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ধারালো অস্ত্র ও রড নিয়ে চালানো ওই হামলায় অন্তত ২১ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন এবং চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। ওই ঘটনার জেরে বুধবার (২ সেপ্টেম্বর) থানায় মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে।

চিকিৎসকদের ওপর হামলা ও নিরাপত্তার দাবিতে বুধবার থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করলে পুরো হাসপাতালে সেবা বিপর্যয় ঘটে। বৃহস্পতিবার সকালে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী চরম ভোগান্তিতে পড়েন, যদিও জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু ছিল।

আরওপড়ুন

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতাল কর্তৃপক্ষ ও বিএমএ প্রতিনিধিদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালেই ছাত্রদলের পক্ষ থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জড়িত পাঁচ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। পাশাপাশি হাসপাতালে আর্মড আনসার ও সার্বক্ষণিক পুলিশ ফাঁড়ি বসানোর আশ্বাস দেওয়া হলে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন।

সম্পর্কিত খবর

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের
বাংলাদেশ

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প
বাংলাদেশ

ছোট্ট কাপড়ের দোকান থেকে ডাকসুর ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার গল্প

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আলাওল হলের প্রাধ্যক্ষকে কক্ষে রেখে তালা, অবাঞ্ছিত ঘোষণা
বাংলাদেশ

আলাওল হলের প্রাধ্যক্ষকে কক্ষে রেখে তালা, অবাঞ্ছিত ঘোষণা

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট বিএনপির একাংশের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০