রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জুলাইয়ে চোখ হারানো ডাকসু নেতার অন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঢাবি ছাত্রদল নেতার

সেপ্টেম্বর ৬, ২০২৬
A A
জুলাইয়ে চোখ হারানো ডাকসু নেতার অন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঢাবি ছাত্রদল নেতার
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আন্তর্জাতিক সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা খান জসীমের এক চোখের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ঢাবির কবি জসীম উদদ্বীন হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক মিলন। শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কমেন্টের স্ক্রিনশটকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার সূত্রপাত হয় যখন খান জসীম জামায়াতের আমিরের সঙ্গে নিজের ছবি সংবলিত একটি পোস্ট দেন। সেখানে উক্ত ছাত্রদল নেতা কুরুচিপূর্ণ শব্দচয়ন করে খান জসীমের অন্ধত্ব নিয়ে কটাক্ষ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে এক চোখের দৃষ্টি হারানো একজন বীর যোদ্ধাকে নিয়ে এমন বিদ্রুপাত্মক মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে খান জসীম উল্লেখ করেন, ছাত্রলীগের ক্যাডারদের থেকে এমন আচরণ স্বাভাবিক হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও ছাত্রদল নেতার কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়ার মতো নয়। দ্য ঢাকা ডায়েরিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অবদান রাখা একটি দলের দায়িত্বশীল নেতার এমন অসংবেদনশীল আচরণ তাঁর রুচিতে বেধেছে।

বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট ছাত্রদল নেতা ইমদাদুল হক মিলন নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, রাতে ঘুমে থাকায় মেসেজ দেখে সঙ্গে সঙ্গে কমেন্টটি মুছতে পারেননি, তবে পরবর্তীতে ঘুম থেকে উঠেই সেটি ডিলিট করে দিয়েছেন এবং কাউকে শারীরিকভাবে কটাক্ষ করা কোনোভাবেই কাম্য নয় বলে স্বীকার করেছেন। তা সত্ত্বেও সচেতন শিক্ষার্থী মহল অনতিবিলম্বে ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বিএনপি

নেত্রকোণায় ওএমএসের চাল পাচারের চেষ্টা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬
রাজনীতি

সাইবার হয়রানির প্রতিবাদে সোচ্চার ঢাবি ছাত্রশিবির: প্রশাসনিক পদক্ষেপের আবেদন

সেপ্টেম্বর ৬, ২০২৬
বিএনপি

ঢাবির কার্জন এলাকায় যুবদল পরিচয়ে তিন কলেজ শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

সেপ্টেম্বর ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নেত্রকোণায় ওএমএসের চাল পাচারের চেষ্টা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

জুলাইয়ে চোখ হারানো ডাকসু নেতার অন্ধত্ব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঢাবি ছাত্রদল নেতার

সেপ্টেম্বর ৬, ২০২৬

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version