রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন: ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে নেতারা

সেপ্টেম্বর ৬, ২০২৬
A A
ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন: ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে নেতারা
Share on FacebookShare on Twitter

গণভোটের রায় অস্বীকার করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষকে অপমান ও প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবর রচনা করে সংসদের ভেতরেই সবকিছুর সমাধান করতে চেয়েছিলাম। রাজপথে আসতে চাইনি, কিন্তু সরকারই আমাদের বাধ্য করেছে। জনগণের গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে এবং তা আদায় না করা পর্যন্ত আন্দোলন চলবে।

শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশকে কেন্দ্র করে লালদীঘি ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

ডা. শফিকুর রহমান বলেন, ছয় দফা কোনো দলের ব্যক্তিগত দাবি নয়, এগুলো জনগণের দাবি। সরকারকে সতর্ক করে তিনি বলেন, এটি কেবল শুরু। দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি অভিযোগ করেন, সরকারি দলের লোকজন চুরি, দুর্নীতি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছে। একই সঙ্গে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বিগত আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে গুম ও বন্দি হয়েছেন। সেই ত্যাগের কথা ভুলে গিয়ে কয়েক মাস ক্ষমতায় থেকে নিজেদের ‘শিশু সরকার’ হিসেবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে কার্যকর না করায় বিরোধী দল রাজপথে নামতে বাধ্য হয়েছে। তিনি বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে এবং তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট আরও তীব্র হয়েছে।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশের মানুষ সরকার পরিবর্তন চায়। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংবিধান সংস্কারের আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে।

এর আগে শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের যাত্রা শুরু হয়। প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার নিমসার, পদুয়া বাজার ও চৌদ্দগ্রাম, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

১১ দলীয় ঐক্য জানিয়েছে, ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে রংপুর, খুলনা-কুষ্টিয়া ও সিলেট অভিমুখে আরও লংমার্চ কর্মসূচি পালন করা হবে। এরপর ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলীয়করণ বন্ধ করা।

সম্পর্কিত খবর

জামায়াত

প্রধানমন্ত্রীর বহরে ঢুকে সালাম জানিয়ে আটক ১, বিরোধীদলীয় নেতাকে লাল কার্ড দেখিয়েও বহাল তবিয়তে ছাত্রদল নেতা

সেপ্টেম্বর ৬, ২০২৬
বাংলাদেশ

জামায়াত আমিরকে লাল কার্ড দেখানো সেই যুবক ছাত্রদল নেতা

সেপ্টেম্বর ৬, ২০২৬
আন্তর্জাতিক

পাকিস্তানের তিন বাহিনীর পূর্ণ কমান্ড এখন আসিম মুনিরের হাতে

সেপ্টেম্বর ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর বহরে ঢুকে সালাম জানিয়ে আটক ১, বিরোধীদলীয় নেতাকে লাল কার্ড দেখিয়েও বহাল তবিয়তে ছাত্রদল নেতা

সেপ্টেম্বর ৬, ২০২৬

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

সেপ্টেম্বর ৬, ২০২৬

ছয় দফা না মানলে সরকার পতনে এক দফার আন্দোলন: ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে নেতারা

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version