Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর মৃত্যু

September 8, 2026
A A
নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর মৃত্যু

নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে স্তন অস্ত্রোপচারের পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে।

ঢাকার পান্থপথের গ্রীন রোডে অবস্থিত ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে গত ৫ সেপ্টেম্বর বিকেলে অস্ত্রোপচারের পরদিন রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তড়িঘড়ি করে সন্ধ্যার মধ্যেই তাঁর দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো আচরণ ও পোশাক পরিধান করতেন। প্রায় তিন বছর আগে ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জেনিফা আক্তার ওরফে জেমিনির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস শুরু করেন।

আরওপড়ুন

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লিজার মা ফজিলা বেগম জানান, লিজাকে আগে দুইবার জোরপূর্বক বিয়ে দেওয়া হলেও তিনি কোনো সংসার করেননি। লিজার ইচ্ছাতেই তাঁকে হরমোন থেরাপির পাশাপাশি স্তন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারের সম্মতিতে গত ৩ সেপ্টেম্বর পান্থপথের ওই হাসপাতালে লিজাকে ভর্তি করা হয়, যেখানে ‘সরফরাজ’ ছদ্মনামে ভর্তি রেজিস্টারে সই করেন জেনিফা।

লিজার বাবা আব্দুর রব হাওলাদার জানান, অস্ত্রোপচারের জন্য লিজার ছদ্মনাম ব্যবহার বা জেনিফার স্ত্রী পরিচয়ে সম্মতিপত্রে স্বাক্ষরের বিষয়ে তিনি কিছুই জানতেন না। পরিবারের সিদ্ধান্তহীনতায় তিনি কেবল ঘটনাটি ঘটে যেতে দেখেছেন বলে জানান।

হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে রোগীর নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ ‘পুরুষ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে মন্তব্য করতে রাজি হননি।

Related Posts

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026
হেফাজতের নেতৃত্বে সাত ইসলামি দলের ঐক্য, রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদ
অন্যান্য

হেফাজতের নেতৃত্বে সাত ইসলামি দলের ঐক্য, রাজনৈতিক কৌশল নিয়ে মতভেদ

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০