মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সেপ্টেম্বর ৮, ২০২৬
A A
গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে
Share on FacebookShare on Twitter

গাইবান্ধায় বহুল আলোচিত ২০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহাপাড়া ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাফার সার গোডাউনে সার লোড-আনলোডের কাজ করার সময় ঠিকাদার প্রতিনিধি নুর মোহাম্মদ প্রিন্সের কাছে দেশীয় অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাজ্জাদ ও তাঁর সহযোগীরা। এই ঘটনায় নুর মোহাম্মদ প্রিন্স বাদী হয়ে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পরবর্তীতে ওই মামলায় উচ্চ আদালত থেকে সাময়িক জামিন পান সাজ্জাদ। তবে জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার দুপুরে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর আবেদন নাচক করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর আমলি আদালতের কোর্ট জিআরও গোবিন্দ চন্দ্র দাস জানান, চাঁদাবাজির মামলায় সাজ্জাদ হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে হাজতে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ এত দিন হাইকোর্টের জামিনে ছিলেন; মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালতে হাজির হলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

সেপ্টেম্বর ৮, ২০২৬
বাংলাদেশ

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি

সেপ্টেম্বর ৮, ২০২৬
বাংলাদেশ

‘নব্বইয়ের পর বিএনপি ছাত্র সংসদগুলোর নির্বাচন বন্ধ করে দিয়েছিল, সেই আশঙ্কা এখনো ফিল করছি’

সেপ্টেম্বর ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকে বিনাপরীক্ষায় হাজারো নিয়োগ ও জাল সনদ উদ্ঘাটন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

সেপ্টেম্বর ৮, ২০২৬

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৮, ২০২৬

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি

সেপ্টেম্বর ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version