সেবার অঙ্গীকার, নেতৃত্বের ধারাবাহিকতা ও মানবকল্যাণের প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর-গ্রহণ, কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন এবং চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে লায়ন্স ও লিও ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জেলা কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। চার্জ হস্তান্তর-গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্বকে দায়িত্ব অর্পণ ও বিগত বছরের সেবামূলক কার্যক্রমের জন্য প্রাক্তন নেতৃত্বকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর কাউন্সিল চেয়ারপার্সন ও ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মোঃ মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ‘কমিটমেন্ট কল’-এর প্রবক্তা লায়ন মোঃ কামরুজ্জামান লিটন।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ, কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ বেলাল উদ্দিন চৌধুরী এবং ২০২৩-২৪ চার্টার সেবা বর্ষের গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। দুই পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোঃ মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মোঃ নুরুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবাই লায়ন্স আন্দোলনের মূল মূলমন্ত্র। নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমেই মানবসেবার ক্ষেত্র আরও বিস্তৃত করার নতুন সুযোগ সৃষ্টি হয়। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজের পিছিয়ে পড়া ও কম সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স ও লিওদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা ও অফিশিয়াল কার্যক্রম শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে লায়ন্স ও লিও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।
