বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের অভিযোগ, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

সেপ্টেম্বর ৯, ২০২৬
A A
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের অভিযোগ, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তুল এলাকায় পূর্ববিরোধের জেরে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় বাসিন্দা হোসেন আলী।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে হোসেন আলীর স্ত্রী শাকিলা আমান তুলি অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর বিকেলে রোকন, মাসুদ, মামুন ও আব্দুল্লাহর নেতৃত্বে ১২-১৫ জনের একটি সশস্ত্র দল তাঁদের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে তাণ্ডব চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে।

প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলীর মাথা, হাত ও পেটে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও দুটি মূল্যবান স্মার্টফোন লুট করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মসজিদের চাঁদা তোলা নিয়ে সৃষ্টি হওয়া পূর্বশত্রুতার জেরেই এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে তাঁদের অভিযোগ।

গত ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় এ বিষয়ে মামলা হলেও সংবাদ সম্মেলন করা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?

সেপ্টেম্বর ৯, ২০২৬
বিএনপি

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

সেপ্টেম্বর ৯, ২০২৬
বিএনপি

ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নেতা হামিমের

সেপ্টেম্বর ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?

সেপ্টেম্বর ৯, ২০২৬

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

সেপ্টেম্বর ৯, ২০২৬

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version