বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

সেপ্টেম্বর ৯, ২০২৬
A A
‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
Share on FacebookShare on Twitter

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) লিফটে ওঠার সময় সিনিয়র শিক্ষার্থীকে ‘ভাই’ না ডেকে ‘ব্রো’ বলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও পরবর্তী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের এই ঘটনার জেরে রাতে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে দফায় দফায় মারামারি, তাড়া ও ছাত্রদল নেতার কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী হোসাইন শরীফ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ২৩ ব্যাচের শিক্ষার্থী মো. রাতুল হাসান রুম্মান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় ২৩ ব্যাচের রাতুল ২১ ব্যাচের শরীফকে ‘হেই ব্রো, লিফটটি ধরেন’ বললে সিনিয়র-জুনিয়র সম্বোধন নিয়ে কথাকাটাকাটি হয়। রাতে শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে সেই ঘটনার জেরে পুনরায় কথা-কাটাকাটি ও হাতাহাতি হলে রাতুলকে বকাঝকা ও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার একপর্যায়ে ১৭ ব্যাচের ছাত্রদল নেতা জিবরাইল শরীফ সেখানে উপস্থিত হলে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। ২১ ব্যাচের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জিবরাইল শরীফকে মারধর ও লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে তিনি স্থান ত্যাগ করেন। পরবর্তীতে তাঁর আবাসিক কক্ষে গিয়ে ভাঙচুর চালায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ঘটনার পর আহত শিক্ষার্থী রাতুল হাসান রুম্মান শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে ছাত্রদল নেতা জিবরাইল শরীফ জানান, তিনি ঘটনাটি গেস্টরুমে মীমাংসা করতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ কয়েকজন শিক্ষার্থী এসে মারামারিতে জড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী জানান, এটি প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে ব্যাচভিত্তিক ঝামেলা বলে মনে হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?

সেপ্টেম্বর ৯, ২০২৬
আওয়ামী লীগ

আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি: ছাত্রলীগ কর্মীকে জাকসু ভিপি জিতু

সেপ্টেম্বর ৯, ২০২৬
বাংলাদেশ

হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

সেপ্টেম্বর ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?

সেপ্টেম্বর ৯, ২০২৬

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

সেপ্টেম্বর ৯, ২০২৬

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version