বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ছাত্রদল নেতার বাসায় ‘বিদেশি মদ’ মজুদ, ডিবির অভিযানে উদ্ধার

সেপ্টেম্বর ১০, ২০২৬
A A
ছাত্রদল নেতার বাসায় ‘বিদেশি মদ’ মজুদ, ডিবির অভিযানে উদ্ধার
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযান শেষে উদ্ধার করা মদের সঠিক পরিমাণ, জব্দ তালিকা ও আটকের বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় এ অভিযান চালানো হয়। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের একটি সূত্রের দাবি, ওই বাসা থেকে প্রায় ২০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

তবে ছাত্রদল নেতা শাকিল সাগরকে আটক করা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় সাগর উপস্থিত ছিলেন এবং পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে। অন্যদিকে অভিযানকারী দলের এক সদস্য দাবি করেছেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিস্তারিত তথ্য ও জব্দ তালিকা জানার জন্য নগরের মনসুরাবাদে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। সেখানে ডিউটি অফিসার ও ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় থেকে একে অপরকে দেখিয়ে তথ্য দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ অভিযানের যাবতীয় তথ্য, উদ্ধারকৃত পণ্যের পরিমাণ এবং আটকের বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

ওয়ার্ড কমিটির পদ নিয়ে বিরোধ, ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলা

সেপ্টেম্বর ১০, ২০২৬
বিএনপি

বিদেশি মদসহ কৃষক দলের দুই নেতা গ্রেপ্তার

সেপ্টেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল

সেপ্টেম্বর ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সরকারি নিয়োগে বাড়ছে ভাইভার নম্বর: যোগ্য প্রার্থী বাছাই, নাকি দলীয় প্রার্থী বাছাই?

সেপ্টেম্বর ১০, ২০২৬

বিরোধী দলের আপত্তির মুখে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস

সেপ্টেম্বর ১০, ২০২৬

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির

সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version