Tuesday, October 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

ওয়ার্ড কমিটির পদ নিয়ে বিরোধ, ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলা

September 10, 2026
A A
ওয়ার্ড কমিটির পদ নিয়ে বিরোধ, ইউনিয়ন বিএনপি সভাপতির ওপর হামলা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ার্ড বিএনপির পদ-পদবি ও দলীয় টাকার লেনদেন কেন্দ্রিক বিরোধের জেরে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে হামলাকারীরা তাঁর কাছে থাকা নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রফিকমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি বিএনপি সভাপতি শফিকুল ইসলাম কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আট মাস আগে তৎকালীন সাধারণ সম্পাদক রফিক মিয়াকে অব্যাহতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি রফিক মিয়াকে পুনঃবহাল করা হলে অসন্তোষ বাড়ে এবং এরই জেরে আসাদ মিয়া ও তাঁর সমর্থকেরা শ্যামল ভূঁইয়ার ওপর চড়াও হন।

তবে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, পদ দেওয়ার কথা বলে শ্যামল ভূঁইয়া তাঁর কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ নেন। পরবর্তীতে পদ থেকে বাদ দিলে টাকা ফেরত চাওয়ায় কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। অপরদিকে, ১০-১২ জন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তাঁর গাড়ি থামিয়ে নগদ ৬ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ করেন ইউপি সভাপতি।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিঠু জানান, দলীয় বিরোধ থেকে ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কটিয়াদী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বাংলাদেশ

মিষ্টির শূন্য সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

October 26, 2026
প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
বাংলাদেশ

২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা

October 27, 2026

শিল্পপতির মায়ের নিঃসঙ্গ মৃত্যু, পচাগলা মরদেহ উদ্ধার

October 27, 2026

একই দিনে এনএসআই প্রধানের দিল্লি ও চার কর্মকর্তার চীন সফর নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল

October 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version