Tuesday, October 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

ভোলার কৃষকের জন্য বরাদ্দ সার, আর সেই সার ধরা পড়ছে মিয়ানমারে পাচারের পথে

September 11, 2026
A A
ভোলার কৃষকের জন্য বরাদ্দ সার, আর সেই সার ধরা পড়ছে মিয়ানমারে পাচারের পথে

ভোলার কৃষকের জন্য বরাদ্দ করা সরকারি ইউরিয়া ও টিএসপি সার স্থানীয় কৃষকদের হাতে না পৌঁছে নদী ও উপকূলীয় ঘাট ব্যবহার করে মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে। গত দুই মাসে জেলার চরফ্যাশন, তজুমদ্দিন এবং উপকূলীয় হাতিয়া অঞ্চলের বিভিন্ন নৌপথে কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে সারের একাধিক বড় বড় চালান আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, কখনো ট্রাকে, কখনো ট্রলারে আবার কখনো মাছ ধরার বোটে করে কৌশলে এসব সার সীমান্তপারে পাঠানো হচ্ছিল। তবে বিভিন্ন অভিযানে মূলত নৌযানের চালক বা শ্রমিকরা আটক হলেও এই পুরো পাচার চক্রের নেপথ্যে থাকা মূল অর্থদাতা ও বিসিআইসি ডিলারদের ভূমিকা এখনো আড়ালেই থেকে যাচ্ছে বলে সচেতন মহল মনে করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের জন্য ভোলার বাফার গুদাম থেকে ডিলাররা যেসব সার উত্তোলন করেন, তার একটি বড় অংশ অসৎ ডিলার ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কালোবাজারে চলে যায়। প্রত্যন্ত চরাঞ্চলে কার্যকর বিক্রয়কেন্দ্র না থাকার সুযোগ নিয়ে কিছু ডিলার অতিরিক্ত লাভের আশায় চোরাকারবারিদের কাছে সার বিক্রি করে দিচ্ছেন, যা পরবর্তীতে নদীপথে পাচার হচ্ছে।

আরওপড়ুন

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার

পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাসে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে ২৯৩ বস্তা, হাতিয়ার বাংলাবাজার থেকে ৭৬০ বস্তা, দক্ষিণ আইচা থেকে ১৭৫ বস্তা এবং তজুমদ্দিনের মেঘনা নদী থেকে ১৬০ বস্তাসহ ইলিশা ফেরিঘাটে চারটি ট্রাকে থাকা মোট ১,৪২০ বস্তা সার জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড ও পুলিশ অভিযান জোরদার করলেও পাচারকারীরা ঘন ঘন পরিবহনের মাধ্যম ও রুট পরিবর্তন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন সারের কোনো ঘাটতি নেই বলে দাবি করলেও মাঠপর্যায়ে সাধারণ কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না। বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন ও স্থানীয় কৃষকদের মতে, সার পাচার ও সিন্ডিকেটের কারণে উৎপাদন খরচ বাড়ছে। নদীপথের এই চোরাচালান বন্ধে শুধু শ্রমিকদের গ্রেফতার না করে পুরো সরবরাহ শৃঙ্খল ও মূল পাচারকারীদের চিহ্নিত করার দাবি তুলেছেন ভুক্তভোগীরা।

Related Posts

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
এনসিপি

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

October 13, 2026
বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার
বাংলাদেশ

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার

October 12, 2026
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল
জামায়াত

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

October 12, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

October 13, 2026
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

October 13, 2026
বিদেশি সংস্থা ও নিষিদ্ধ আ. লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেপ্তার ২ সাবেক সেনা

গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা ‌‌‘র‌’ সঙ্গে সংশ্লিষ্ট, স্বৈরশাসক গোষ্ঠীর পক্ষে করেছেন দেশে হামলার ছক

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০