Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

আমান ফিডে ৫০ লাখ টাকা চাঁদা দাবি: অস্ত্র হাতে যুবদলের মহড়ার অভিযোগ

September 12, 2026
A A
আমান ফিডে ৫০ লাখ টাকা চাঁদা দাবি: অস্ত্র হাতে যুবদলের মহড়ার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত ‘আমান ফিড লিমিটেড’-এ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সাধারণ শ্রমিকদের ঢাল বানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর উল্লাপাড়া পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী বেলাল হোসেনের অনুসারী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলীর পক্ষে কারখানা কর্তৃপক্ষের কাছে এ চাঁদা দাবি করা হয়। তবে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) সালাউদ্দিন অন্যায্য দাবিটি প্রত্যাখ্যান করলে যুবদলের কিছু বিতর্কিত নেতাকর্মী কারখানার সামনে অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন শুরু করেন।

এ চাঁদাবাজি ও কারখানার পরিবেশ অশান্ত করার ষড়যন্ত্রে পৌর ৮ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সভাপতি নুর ইসলাম কেলু, পৌর সচিব আশরাফুল ইসলাম ভূঁইয়া ও শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন সরাসরি জড়িত বলে জানা গেছে। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অভিযুক্ত চাঁদাবাজ লিমন, বহিষ্কৃত সরদার উজ্জ্বল হোসেন ও মানিক মিয়ার মতো চিহ্নিত ব্যক্তিরাও তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। চক্রটি সাধারণ শ্রমিকদের বানোয়াট দাবির অজুহাত সামনে দাঁড় করিয়ে মূল ষড়যন্ত্র ঢাকার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।

আরওপড়ুন

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে শ্রমিক আন্দোলনের নামে এ বিশৃঙ্খলা চালানোয় কারখানার উৎপাদন কার্যক্রম থমকে গেছে। ফলে সাধারণ শ্রমিকদের নিয়মিত উপার্জনের পথ বন্ধ হয়ে পড়ায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়েছেন।

শিল্প প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং শ্রমিকদের রুটি-রুজির পথ সুগম করতে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Related Posts

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!
প্রধান সংবাদ

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

October 7, 2026
কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা
অন্যান্য

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

October 7, 2026
তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে
আওয়ামী লীগ

তাদের গোপন বৈঠকের তথ্য, বেশকিছু অডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে

October 7, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

October 8, 2026
সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

October 7, 2026
১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

১৭ বছরের ‘ক্ষুধার্ত’ বিএনপি পারলে যেন পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

October 7, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০