শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জামায়াতের সঙ্গে আলাপ করেই আ. লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান

সেপ্টেম্বর ১২, ২০২৬
A A
জামায়াতের সঙ্গে আলাপ করেই আ. লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত ও গোপন যোগাযোগের কারণেই রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ ও সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াতে ইসলামী তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এবারও তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই আওয়ামী লীগ রাজপথে নামার সাহস পাচ্ছে। জামায়াত নেতারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে নমনীয় সুর দেখালেও দেশের সাধারণ জনগণ আর কোনোভাবেই এই ফ্যাসিবাদী শক্তিকে মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

বিএনপির এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান—প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। বিএনপি সর্বদা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়, অথচ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ঐক্য বিনষ্ট করে বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করছে।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশাসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান

সেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

আমান ফিডে ৫০ লাখ টাকা চাঁদা দাবি: অস্ত্র হাতে যুবদলের মহড়ার অভিযোগ

সেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

সেপ্টেম্বর ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জ্বালানি সংকট সামাল দিতে ‘ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট’ ব্যবহারের পথে হোয়াইট হাউস

সেপ্টেম্বর ১২, ২০২৬

বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান

সেপ্টেম্বর ১২, ২০২৬

শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার

সেপ্টেম্বর ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version