Monday, October 12, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

September 13, 2026
A A
চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী এসডিএফ (SDF) বিলুপ্ত হওয়ার পরপরই এবার ইরাকের সিনজার অঞ্চলে পিকেকে (PKK) ভিত্তিক ওয়াইবিএস (YBŞ) গোষ্ঠী কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের অস্ত্র সমর্পণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ইয়াজিদি সম্প্রদায়ের যোদ্ধাদের নিয়ে গঠিত এই সশস্ত্র গোষ্ঠীটি দীর্ঘ দিন ধরে স্থানীয় প্রতিরোধ বাহিনী হলেও তারা সরাসরি পিকেকের সঙ্গে যুক্ত ছিল।

ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাইদী নিশ্চিত করেছেন যে, সিনজারের পূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ এখন থেকে সরাসরি বাগদাদের কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। পাশাপাশি শর্ত পূরণকারী যোগ্য যোদ্ধাদের সরকারি নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য একটি বিশেষ কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে কুর্দিদের দীর্ঘদিনের সশস্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন চরম বিপর্যয়ের মুখে পড়ল। তুরস্কের মূল ভূখণ্ডে সেনাবাহিনী ও গোয়েন্দাদের ধারাবাহিক অভিযানের মুখে পিকেকে আগেই তাদের মূল সক্ষমতা হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল।

আরওপড়ুন

যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’

বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান

অন্যদিকে, ইরানেও পিকেকের শাখা সংগঠন পিজেএকের (PJAK) ওপর তেহরানের চাপ অব্যাহত রয়েছে। আঞ্চলিক উত্তেজনার সুযোগে ইরানি বাহিনী (আইআরজিসি) উত্তর ইরাকে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের সামর্থ্য অনেকটাই ধ্বংস করে দিয়েছে। ফলে পশ্চিম বা ইসরায়েল ভবিষ্যতে কুর্দিদের যে ব্যবহারের সুযোগ তৈরি করতে পারত, সেই পথ বন্ধ হয়ে গেছে।

সম্প্রতি সিরিয়ায় দীর্ঘদিনের প্রধান কুর্দি জোট এসডিএফ-এর বিলুপ্তি এবং এখন ইরাকের সিনজারে পিকেকের অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এক অভূতপূর্ব কূটনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে তুরস্ক, সিরিয়া, ইরান ও ইরাক—ঐতিহাসিক এই চার ফ্রন্টেই কুর্দিদের সশস্ত্র সংগ্রামের অধ্যায় কার্যত শেষের মুখে দাঁড়িয়েছে।

Related Posts

যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’
আন্তর্জাতিক

যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’

October 12, 2026
বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান
আন্তর্জাতিক

বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান

October 12, 2026
বিদেশি সংস্থা ও নিষিদ্ধ আ. লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেপ্তার ২ সাবেক সেনা
আওয়ামী লীগ

বিদেশি সংস্থা ও নিষিদ্ধ আ. লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেপ্তার ২ সাবেক সেনা

October 12, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের বিকল্প নেই: এ টি এম আজহারুল ইসলাম এমপি

‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের বিকল্প নেই: এ টি এম আজহারুল ইসলাম এমপি

October 12, 2026
যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’

যৌথ যুদ্ধবিমান প্রকল্প থেকে সরে একাই এগোচ্ছে ফ্রান্স, আসছে ‘সুপার রাফাল’

October 12, 2026
বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান

বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান

October 12, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০