রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও চাকরিচ্যুতদের মধ্যে ফের উত্তেজনা

সেপ্টেম্বর ১৩, ২০২৬
A A
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও চাকরিচ্যুতদের মধ্যে ফের উত্তেজনা
Share on FacebookShare on Twitter

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি এবং এর বিপরীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে রোববার সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থান নেয়।

রোববার সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের লোকজন জড়ো হতে শুরু করেন। এ সময় উভয় পক্ষকে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকের সামনে অবস্থান করছিলেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি শামিম হাসনাইন বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় খবর পেয়ে তারা সকালে ব্যাংকের সামনে অবস্থান নেন। তাঁর অভিযোগ, এস আলমের আমলে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংক কর্তৃপক্ষ এসব নিয়োগের সনদ যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয়। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে যোগ্যদের চাকরিতে বহাল রাখার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে চাকরিচ্যুত কর্মীরা সেই পরীক্ষায় অংশ নেননি বলে দাবি করেন তিনি। এখন চাকরি ফিরে পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গ্রাহক ফোরাম ব্যাংকের কার্যক্রম ব্যাহত করে এ ধরনের কর্মসূচি মেনে নেবে না বলেও জানান শামিম হাসনাইন।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মীদের একজন আনোয়ার বলেন, চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাঁর দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে।

তিনি বলেন, ‘চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত বাড়ি যাব না। চাকরি ফেরত নিয়েই বাড়ি যাব।’

জাল সনদে নিয়োগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার বলেন, বাংলাদেশ ব্যাংক তদন্ত করে প্রকৃত তথ্য বের করুক। তাঁদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে চাকরির মাধ্যমে পাওয়া সব অর্থ ফেরত দেওয়ার কথাও জানান তিনি। তবে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করার বিরোধিতা করেন তিনি।

চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবির বিপরীতে গ্রাহক ফোরাম ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আন্তর্জাতিক

পারলে ১০০ কিলোর মধ্যে জাহাজ নিয়ে আসো: ট্রাম্পকে আইআরজিসির চ্যালেঞ্জ

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আন্তর্জাতিক

চার দেশে একের পর এক পতন, মধ্যপ্রাচ্যে শেষ অঙ্কে কুর্দি সশস্ত্র বিদ্রোহ

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, প্রয়োজনে অস্ত্র প্রয়োগ হবে

সেপ্টেম্বর ১৩, ২০২৬

উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

সেপ্টেম্বর ১৩, ২০২৬

কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত : সেলিম উদ্দিন

সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version