রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত: সেলিম উদ্দিন

মিরপুরে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ১৩, ২০২৬
A A
কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত: সেলিম উদ্দিন
Share on FacebookShare on Twitter

পবিত্র কোরআনের শিক্ষা ও আলো ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের কোরআন মুখস্থ করার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা।

শনিবার মিরপুর-১০ আদর্শ উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় কাফরুল, মিরপুর, পল্লবী, দারুস সালাম ও রূপনগর থানা এলাকার প্রায় এক হাজার শিশু-কিশোর অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামীর বাংলাদেশে হাফেজে কোরআন ও ওলামায়ে কেরাম সর্বোচ্চ সম্মান পাবেন। শিশুদের মধ্যে কোরআন মুখস্থ করার আগ্রহ তৈরি এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, একটি কোরআনভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজে অপসংস্কৃতির বিস্তার রোধ করে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেন, কোরআন ও ইসলামের কথা বললে অনেক সময় বিভিন্ন ধরনের নেতিবাচক তকমা দেওয়া হয়। অথচ বাংলাদেশ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের দেশ। দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং কোরআনের শিক্ষাকে ধারণ করেই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, কোরআনের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যতের স্থানীয় ও জাতীয় নেতৃত্বে সৎ, যোগ্য, ধার্মিক ও আল্লাহভীরু মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এমন নেতৃত্বই দেশ ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ আয়োজন সফল করতে সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানান সেলিম উদ্দিন।

হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রকল্পের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসীর সভাপতিত্বে এবং প্রতিযোগিতার পরিচালক মাওলানা কামালুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর উন্নয়ন ফোরামের উপদেষ্টা ড. রেজাউল করিম, মো. মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, নাসির উদ্দীনসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবু তাহের গুলজারসহ মোট ২৮ জন বিচারক।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি, হিফজ বা কোরআন মুখস্থ করার প্রতি আগ্রহ বাড়ানো এবং কোরআনের শিক্ষা ও মূল্যবোধে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

সেপ্টেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশ

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না, প্রয়োজনে অস্ত্র প্রয়োগ হবে

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না: শুভেন্দু

সেপ্টেম্বর ১৩, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সেপ্টেম্বর ১৩, ২০২৬

ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version