সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬
A A
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, সরাসরি বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের আমন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রপতি এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং একই সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতিকেও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় রাষ্ট্রপতি ফখরুল বলেন, পাকিস্তান বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের জনগণের সুবিধার্থে যৌথ বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন তিনি। তৈরি পোশাক ও সুতাসহ পাকিস্তানি বিভিন্ন পণ্যের বাংলাদেশি বাজারের সম্ভাবনা এবং বিপরীতে বাংলাদেশের ওষুধ, সিরামিক, পান ও কৃষিপণ্য পাকিস্তানে রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ভারসাম্য আনার বিষয়েও মতবিনিময় করা হয়।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, পাকিস্তানি পণ্যের পরিচিতি বাড়াতে আগামী অক্টোবরে ঢাকায় একটি বাণিজ্য মেলা আয়োজন করা হবে। একই সাথে তিনি পাকিস্তানেও বাংলাদেশি পণ্যের মেলা আয়োজনের প্রস্তাব দেন। এছাড়া তৈরি পোশাক, ফুটবল ও ক্রীড়া সামগ্রী উৎপাদনে যৌথ বিনিয়োগ এবং বিমান চলাচলের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে শিক্ষা, চিকিৎসাসেবা ও পর্যটন খাতকে গতিশীল করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দেশের সামরিক ও বেসামরিক প্রশাসনের সদস্যদের প্রশিক্ষণ বিনিময় এবং প্রযুক্তি, বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ আরও জোরদার করার তাগিদ দেন। দ্বিপক্ষীয় সম্পর্ককে বহুমাত্রিক রূপ দিতে উভয় দেশের সরকার ও ব্যবসায়ী সমাজ ভবিষ্যতে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

খণ্ড-বিখণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান সংবাদ

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৭-এ জিন্নাহর দেশভাগ নাকি মুক্তির পরিচয় আর ভূরাজনৈতিক সাফল্য!

সেপ্টেম্বর ১৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষা ও যোগাযোগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৪, ২০২৬

আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালককে পদত্যাগে বাধ্য করল বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version