Sunday, November 1, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

September 15, 2026
A A
ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

ইসলামি অভিবাদন ও ধর্মীয় শব্দ ব্যবহারের কারণে কট্টরপন্থী হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সমালোচনার মুখে পড়ে অবশেষে বদলি হলেন পশ্চিমবঙ্গের এক মুসলিম নারী আইপিএস কর্মকর্তা। বুশারা বানু নামের ২০২১ ব্যাচের ওই কর্মকর্তা এতদিন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জারি করা এক প্রশাসনিক আদেশে বুশারা বানুকে খড়্গপুর থেকে সরিয়ে স্টেট আর্মড পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার পদে বদলি করা হয়। সম্প্রতি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কোচিং সংক্রান্ত ভিডিওতে তিনি ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’-র মতো ইসলামি অভিবাদন ও বাক্যাংশ ব্যবহার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিতর্কের জন্ম দেয়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর ‘দ্য জয়পুর ডায়ালগস’ ও ‘হিন্দু লিগ্যাল ফান্ড’-এর মতো সংগঠনগুলো বুশারা বানুর কঠোর সমালোচনা করে। তাদের অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’ ব্যবহার না করে ইসলামি অনুশাসন মেনে কথা বলেছেন। পরবর্তীতে তারা রাজ্য স্বরাষ্ট্রসচিবের কাছে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আনুষ্ঠানিক দাবিও জানায়।

এদিকে এই বদলির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির। ঘটনাটির তীব্র সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেন, একদিকে কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ধর্মনিরপেক্ষতার কথা বলে, অন্যদিকে রাজ্য পর্যায়ে কেবল ‘আসসালামু আলাইকুম’ বলার কারণে একজন যোগ্য মুসলিম নারী আইপিএস কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।

Related Posts

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আহ্বান ইসরাইলিদের

November 1, 2026
আন্তর্জাতিক

ফের হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে, ইরানের হুঁশিয়ারি

October 31, 2026
আন্তর্জাতিক

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৪০০ শতাংশ, বেড়েছে পপি চাষও

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাশেদ খানের লাইভ অনুষ্ঠানে “আমার দেশ” ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

November 1, 2026

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন একদফায় রূপ নেবে: শফিকুর রহমান

November 1, 2026

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আহ্বান ইসরাইলিদের

November 1, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version