Friday, September 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

September 18, 2026
A A
‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন দাবি করেন, স্থিতিশীল পরিবেশের মধ্যে লংমার্চের মতো হঠকারী কর্মসূচি দিয়ে জামায়াত পরোক্ষভাবে নিষিদ্ধ বা বিতাড়িত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ করে দিচ্ছে। ১৯৯৬ সালের মতো এবারও আওয়ামী লীগ ও জামায়াত বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে কোনো গোপন পরিকল্পনা করছে কি না—এমন প্রশ্ন তুলে তিনি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

লংমার্চের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় প্রধান সড়ক বন্ধ রেখে সাত দফা দাবির নামে এমন কর্মসূচি রাজপথে সাধারণ মানুষের চরম ভোগান্তি বাড়াচ্ছে এবং দেশের অর্থনৈতিক ক্ষতি সাধন করছে। এ ছাড়া জামায়াত জোটের এক নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের গাড়ি ব্যবহার করে লংমার্চে অংশ নেওয়ারও অভিযোগ তোলেন তিনি।

তবে লংমার্চকে রাজনৈতিকভাবে অযৌক্তিক মনে করলেও বর্তমান সরকার ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
বাংলাদেশ

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

September 18, 2026
বাংলাদেশ

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

September 18, 2026

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version