Saturday, September 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২

September 19, 2026
A A
সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর যমুনা সেতু পার হয়ে যাওয়ার পর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় এক হামলায় দুই জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় জামায়াত নেতা আব্দুস সবুর ও নুরুন্নবী। জোহরের নামাজ শেষে বের হওয়ার পর তাঁদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে লংমার্চের বহর চলাকালীন বিএনপি সমর্থিত স্থানীয় কতিপয় নেতাকর্মী হামলার চেষ্টা চালায়। তবে জামায়াত-শিবির নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে তারা তখন ব্যর্থ হয়। পরবর্তীতে বহরটি এলাকা অতিক্রম করলে এবং জোহরের নামাজ শেষে আব্দুস সবুর মসজিদ থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা চক্রটি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ও নুরুন্নবীর ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, স্থানীয় বিএনপি কর্মী পারভেজ, আলামিন ও হাসানের নেতৃত্বে এই সশস্ত্র হামলা চালানো হয়। অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের কোপে দুজনই মারাত্মকভাবে আহত হন।

আরওপড়ুন

ঝটিকা মিছিল ও অনলাইন তৎপরতা: পুলিশের ভেতরের যোগসূত্রও খতিয়ে দেখছে সরকার

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আব্দুস সবুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কোনো জরুরি চিকিৎসক উপস্থিত না থাকায় প্রাথমিক সেবা দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জরুরিভিত্তিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মেডিক্যাল সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতির বিষয়ে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেন জানান, ছুটির দিন হওয়ায় জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। অন্যদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, হামলার বিষয়টি পুলিশ অবহিত রয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিকে পুলিশ পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ চলছে।

Related Posts

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার
আওয়ামী লীগ

ঝটিকা মিছিল ও অনলাইন তৎপরতা: পুলিশের ভেতরের যোগসূত্রও খতিয়ে দেখছে সরকার

September 19, 2026
নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা
বাংলাদেশ

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা

September 19, 2026
নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির
জামায়াত

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২

সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২

September 19, 2026
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ

September 19, 2026
বাইরের কোনো শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না

বাইরের কোনো শক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০