Monday, September 21, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় জবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে সকালে ক্যাম্পাসে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বহিষ্কৃতরা হলেন—জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজন। এছাড়া কাব্য সাহা নামের এক ছাত্রনেতাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অপর বিজ্ঞপ্তিতে যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে ওই নোটিশে।

বহিষ্কারের বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, ক্যম্পাসের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা সুদৃঢ়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পদে যেই থাকুক না কেন, ক্যাম্পাসে বা সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

Related Posts

প্রধান সংবাদ

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026
বিএনপি

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ক্রাইম সেটাপ’ গ্যাং লিডার তুহিনের অপকর্মের তালিকা বেশ বড়

September 21, 2026

একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ: বহিষ্কার হলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

September 21, 2026

কাবুলে তুরস্ক-কাতারের উচ্চপর্যায়ের বৈঠক: আফগানিস্তান ও আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version