Friday, September 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে, শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

September 25, 2026
A A
হিন্দুদের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে, শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের বালরামপুরে স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে ‘ডিভাইন পাবলিক স্কুল’-এ ঘটনাটি ঘটে। নিহতের নাম সোনু তিওয়ারির মেয়ে। পরিবারের দাবি, স্কুলের পাশ দিয়ে যাওয়া প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজানো উচ্চস্বরের ডিজে মিউজিকের তীব্র কম্পনে হৃদ্রোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মেয়েটির মৃত্যু হয়েছে।

স্কুলের প্রকাশিত ৩ মিনিট ২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইরে উচ্চ শব্দে ডিজে বাজানোর সময় শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা চরম অস্বস্তি প্রকাশ করছে এবং অনেকে জানালা-দরজার দিকে এগিয়ে যাচ্ছে। ফুটেজে ওই ছাত্রীটিকেও হঠাৎ অসুস্থ বোধ করতে দেখা যায়। স্কুলের শিক্ষক ইকরা খান ও পাম্মি মিশ্র জানান, ডিজের শব্দ ও কম্পন এতটাই তীব্র ছিল যে শ্রেণিকক্ষের জানালার কাচ কাঁপছিল। শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, তীব্র শব্দ ও কম্পনের প্রভাবে শিশুটির পর পর তিনবার শরীর খারাপ বা ‘অ্যাটাক’ হয় এবং তৃতীয়বারের পর অবস্থার দ্রুত অবনতি ঘটে। স্কুলের ব্যবস্থাপক আশিস উপাধ্যায়ও নিশ্চিত করেছেন যে শোভাযাত্রায় অত্যন্ত উচ্চ শব্দে ডিজে বাজানো হচ্ছিল। তবে চিকিৎসাগতভাবে উচ্চ শব্দের কারণেই হার্ট অ্যাটাক হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার মার্তণ্ড প্রকাশ সিং জানান, কেবল ডিজের শব্দের কারণেই মৃত্যু হয়েছে নাকি শিশুটির পূর্ব কোনো শারীরিক জটিলতা ছিল, তা ময়নাতদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

September 25, 2026
আন্তর্জাতিক

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

September 25, 2026
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

September 25, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

September 25, 2026

আমার শরীরে অন্তত ৭০-৮০টি ইনজেকশন দেয়া হয়েছে: গাজী সালাউদ্দিন তানভীর

September 25, 2026

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

September 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version