Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

জামায়াতের মহিলা বিভাগের সেমিনারে  তুর্কি ও মালয়েশীয় প্রতিনিধিদের অংশ গ্রহণ

September 26, 2026
A A
জামায়াতের মহিলা বিভাগের সেমিনারে  তুর্কি ও মালয়েশীয় প্রতিনিধিদের অংশ গ্রহণ

বাংলাদেশ সফররত তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এই সভায় তুরস্কের অতিথি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। সফররত আন্তর্জাতিক প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু এবং ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভার সূচনা করেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের নারী বিভাগের বহুমুখী কার্যক্রম, নারীর সামাজিক ও নৈতিক উন্নয়ন, সাংগঠনিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই সফর দুই দেশের নারীসমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।

মতবিনিময় সভায় ইসলামী ছাত্রীসংস্থার সামগ্রিক পরিচিতি ও কার্যক্রম উপস্থাপন করেন সংস্থাটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধিরা নারী নেতৃত্ব গঠন, শিক্ষাব্যবস্থা, সামাজিক ও মানবিক কল্যাণমূলক কাজ এবং তরুণীদের দক্ষতা উন্নয়নে তাঁদের দৃষ্টিভঙ্গি ও সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময় করেন।

একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক একটি বৈশ্বিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও আন্তর্জাতিক বিশিষ্ট মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

উক্ত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। বক্তারা মুসলিম উম্মাহর নারীদের ঐক্য, শিক্ষা, সামাজিক ক্ষমতায়ন ও মানবিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Related Posts

জামায়াত

‘অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সত্যি রাজি থাকলে সংসদে বিল আনুক বিএনপি’: ব্যারিস্টার মোমেন

October 16, 2026
বাংলাদেশ

সাংবাদিককে গুলি করে হত্যা, রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে লুৎফুজ্জামানের অপেক্ষায় ছিলেন স্ত্রী

October 16, 2026
জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সত্যি রাজি থাকলে সংসদে বিল আনুক বিএনপি’: ব্যারিস্টার মোমেন

October 16, 2026

সাংবাদিককে গুলি করে হত্যা, রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে লুৎফুজ্জামানের অপেক্ষায় ছিলেন স্ত্রী

October 16, 2026

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version