Friday, October 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

September 28, 2026
A A
অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় রাস্তা থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) হত্যা করার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রের তথ্যমতে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থানকালে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরিবারের স্বজনদের দাবি, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার একটি ভবনে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে গভীর রাতে ঘাতকেরা নিহতের হাত-পা বেঁধে লাশ মহাসড়কের নির্জন এলাকায় ফেলে রেখে চম্পট দেয়। উদ্ধার করা লাশের বিভিন্ন স্থানে হাতুড়ি ও ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

আরওপড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

এ ঘটনায় চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি পালন করবে ছাত্রদল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান শুরু করেছে।

Related Posts

কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত
জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026
কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য
বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026
ঋণের চাপে বাংলাদেশ, নতুন পে-স্কেলে সংকট আরও বাড়ার আশঙ্কা

ঋণের চাপে বাংলাদেশ, নতুন পে-স্কেলে সংকট আরও বাড়ার আশঙ্কা

October 16, 2026
কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০