Wednesday, October 7, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

রংপুর সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

September 28, 2026
A A
রংপুর সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকার অর্থ বাণিজ্য ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার নয়টি ইউনিয়নে ডিলার নিয়োগের আনুষ্ঠানিক তালিকা প্রকাশের আগেই গোপন তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তালিকায় স্থান পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্ত্রীসহ দলটির কয়েকজন স্থানীয় প্রভাবশালী নেতা।

অনুসন্ধানে জানা গেছে, রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞপ্তির পর নয়টি ইউনিয়নের বিপরীতে চূড়ান্ত তালিকার খসড়া তৈরি হয়। এর মধ্যে পীরগাছা সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার স্ত্রী সুলতানা ফেরদৌসী এবং তাম্বুলপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজের স্ত্রী সুইটির নাম রয়েছে। ভোটার এলাকা পরিবর্তন করে উপজেলা সম্পাদকের স্ত্রীর আবেদন চূড়ান্ত করার অভিযোগও উঠেছে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দাবি, সাতটি ইউনিয়নে ডিলারশিপ পাইয়ে দিতে ১৫ লাখ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা হয়েছে, যার মোট অঙ্ক দাঁড়ায় ১ কোটি ৩১ লাখ টাকা। সর্বোচ্চ ২৭ লাখ টাকা উৎকোচ দিয়ে কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নাম তালিকায় আসার বিষয়টি এখন টক অব দ্য টাউন। এছাড়া অনিয়মের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় স্থানীয় বাজারে তোলপাড় চলছে।

আরওপড়ুন

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

সার ডিলার নিয়োগের অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হওয়ায় জেলা বিএনপির মিডিয়া সেল প্রতিনিধি জিয়াউর রহমানকে উল্টো কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাদ পড়া যোগ্য প্রার্থীরা অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ এনে নিয়োগ প্রক্রিয়া পুনরায় যাচাই-বাছাই ও প্রশাসনিক তদন্তের দাবি জানিয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ অনিয়ম অস্বীকার করলেও স্ত্রীর আবেদনের কথা স্বীকার করেছেন। আর জেলা বিএনপির সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী বিতর্কিত মন্তব্য করে জানান, দীর্ঘদিন দল করা নেতাদের স্ত্রী-কন্যারা ডিলারশিপ পাওয়া স্বাভাবিক এবং চা-মিষ্টি খাওয়ালে দোষের কিছু নেই। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়েদ ইমরুল মুজাক্কিন জানান, স্বচ্ছতার সাথে প্রতি ইউনিয়নে তিনজনের তালিকা পাঠানো হয়েছে এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকেই জবাব দিতে হবে।

Related Posts

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

October 7, 2026
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক
প্রধান সংবাদ

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি
বাংলাদেশ

জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

October 7, 2026
মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

October 6, 2026
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০