নিউগিনি আবাসনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মিজানুর রহমানকে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। এসব প্রতিবেদনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে একটি বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য।
বিবৃতিতে আব্দুল গফুর বলেন, ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেফতার এবং তাকে ঘিরে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাঁর নজরে এসেছে। তাঁর দাবি, এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়ানোর পাশাপাশি তাঁকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, কিছু প্রতিবেদনে মিজানুর রহমানকে তাঁর ব্যক্তিগত বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাঁর ভাষ্য, ঢাকার মাটিকাটায় তাঁর কোনো ব্যক্তিগত বাসা নেই; তিনি সরকারি বরাদ্দে ‘ন্যাম ভবনে’ বসবাস করেন। তাই তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আব্দুল গফুর আরও দাবি করেন, মিজানুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাপার এবং এর সঙ্গে তাঁর কিংবা জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউ গ্রিন প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং প্রতিষ্ঠানটির কাছে তাঁর পাওনা টাকা বকেয়া ছিল।
সংসদ সদস্যের দাবি, পাওনা টাকা আদায়ের জন্য মিজানুর রহমান আইনগতভাবে থানায় মামলা করেন। ওই মামলার পর প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি
