Thursday, October 1, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

‘বিকল্প না দিয়ে উচ্ছেদ অমানবিক’: সমন্বয়হীন অভিযান নিয়ে বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের

September 30, 2026
A A
‘বিকল্প না দিয়ে উচ্ছেদ অমানবিক’: সমন্বয়হীন অভিযান নিয়ে বিস্ময় প্রকাশ জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কর্মকর্তা ও ভাসমান ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১৩ থেকে ১০ নম্বর হোপ মার্কেট এলাকায় এ সংঘর্ষের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফেসবুক বার্তায় তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কোনো সমন্বয় না করে এ ধরনের হঠাৎ পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে এমন সংঘাত এড়ানো সম্ভব হতো। তাই ভবিষ্যতে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার জোর দাবি জানান তিনি।

উচ্ছেদ প্রক্রিয়ার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের হঠাৎ উচ্ছেদ না করে আগে তাঁদের পুনর্বাসনের জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। একতরফা ব্যবস্থার বদলে এমন এক সুপরিকল্পিত ও টেকসই সমাধান খোঁজা দরকার, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে না পড়েন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে।

আরওপড়ুন

প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ মিলে প্লট দখলের হিড়িক

একই সঙ্গে ফুটপাতের চাঁদাবাজির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মাসের পর মাস ধরে একদল অসাধু চাঁদাবাজ এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টাকা তুলে ব্যবসা করার সুযোগ দেয়। এর ফলে পণ্যের দাম বাড়ে এবং চূড়ান্ত আর্থিক বোঝা গিয়ে পড়ে সাধারণ ক্রেতাদের ওপর। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাত এড়িয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক উপায়ে সমস্যার টেকসই সমাধানের তাগিদ দেন।

Related Posts

প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও
প্রধান সংবাদ

প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

September 30, 2026
মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ মিলে প্লট দখলের হিড়িক
আওয়ামী লীগ

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ মিলে প্লট দখলের হিড়িক

September 30, 2026
বিসিএসে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ সাবেক ঢাবি শিক্ষার্থী সোহেল রানা
প্রধান সংবাদ

বিসিএসে প্রথম হয়েও চূড়ান্ত গেজেট থেকে বাদ সাবেক ঢাবি শিক্ষার্থী সোহেল রানা

September 30, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

October 1, 2026
শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

October 1, 2026
প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

September 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০