Tuesday, October 13, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

September 30, 2026
A A
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

কুমিল্লা জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার সবকটি ইউনিট ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে পরিচালিত এ বিশেষ অভিযানে অংশ নেয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আনিসুজ্জামানের সরাসরি নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ চিরুনি অভিযান পরিচালিত হয়। নগরীর ব্যস্ততম এলাকা, পার্ক ও অলিগলিসহ যেসকল পয়েন্টে কিশোর এবং বখাটেদের আড্ডা ও উত্যক্তকরণের প্রবণতা বেশি, সেসব স্থান চিহ্নিত করে অভিযান চালায় পুলিশ। আটক ৩৭৯ জনের পূর্ব অপরাধের রেকর্ড ও গ্যাং সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক সময়ে অপরাধ নিয়ন্ত্রণে জেলাজুড়ে সাঁড়াশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিনের অভিযানে ১৮টি থানা এলাকা থেকে সর্বমোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে প্রাথমিকভাবে অপরাধে জড়িত থাকার প্রমাণ মেলায় ৬১৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, আটক ব্যক্তিদের মধ্যে যাদের বড় কোনো অপরাধের নথি নেই—বিশেষ করে শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্ক ৬৭৪ জনকে কঠোর মুচলেকা দিয়ে স্ব-স্ব অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আরওপড়ুন

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও বখাটে সংস্কৃতির সমূল উৎপাটন না হওয়া পর্যন্ত এই সাঁড়াশি অভিযান থামবে না। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. লুৎফর রহমান নিশ্চিত করেছেন যে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও উদীয়মান অপরাধীদের দমনাভিযানে পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ চালিয়ে যাবে।

Related Posts

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
এনসিপি

বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ

October 13, 2026
বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার
বাংলাদেশ

বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার

October 12, 2026
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল
জামায়াত

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

October 12, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

October 13, 2026
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

October 13, 2026
বিদেশি সংস্থা ও নিষিদ্ধ আ. লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেপ্তার ২ সাবেক সেনা

গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা ‌‌‘র‌’ সঙ্গে সংশ্লিষ্ট, স্বৈরশাসক গোষ্ঠীর পক্ষে করেছেন দেশে হামলার ছক

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০