Thursday, October 1, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি

September 30, 2026
A A
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের মারাত্মক অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বহিষ্কারের তথ্য প্রকাশ্যে এসেছে। ২০২৫ সালে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাথী পদ থেকে তাঁকে প্রথমে স্থগিত ও পরবর্তীতে স্থায়ীভাবে বাতিল করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাবি শিবিরের সাবেক এক দায়িত্বশীল নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর এ সংক্রান্ত তিনটি দাপ্তরিক চিঠি প্রকাশ্যে আসে।

সংগঠনটির নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন শাখা সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত প্রথম চিঠিতে পদ বাণিজ্যের অভিযোগ তুলে আম্মারের সাথী পদ মূলতবী করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এছাড়া নৈতিক পদস্খলনজনিত একাধিক অভিযোগ পর্যালোচনা করে শাখা সেক্রেটারিয়েট বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে বারবার সংশোধনের সুযোগ দেওয়া হলেও তা না মানায় একই বছরের ১১ সেপ্টেম্বর রাবি শিবিরের সাথী পদটি চূড়ান্তভাবে বাতিল করা হয়। এরপর ২০২৬ সালের ৩১ জুলাই বর্তমান শাখা সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত সর্বশেষ চিঠিতে সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে মৌলিক ইবাদতে উদাসীনতা, অবাধ নারীদের সাথে মেলামেশা, আর্থিক তসরুপ ও বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িয়ে ক্যাম্পাসে সংঘাতমূলক পরিস্থিতি তৈরির অভিযোগ আনা হয়। একই সাথে শিবিরের সকল স্তরের নেতাকর্মীদেরকে তাঁর সাথে যাবতীয় রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।

আরওপড়ুন

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

রাবি শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক আহমেদ মুন্সী ফেসবুক পোস্টে জামায়াত নেতা খালিদুজ্জামানের কাছ থেকে আম্মারের আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি তুলে ধরে বহিষ্কৃত পরিচয় গোপন করে এমনটি করা হয়েছে কি না, তা স্পষ্ট করার আহ্বান জানান। নথিপত্রের সত্যতা নিশ্চিত করে রাবি শিবিরের বর্তমান সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান জানান, চিঠির তথ্য পুরোপুরি সত্য এবং ২০২৫ সালেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের সঙ্গে মুঠোফোন ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি।

Related Posts

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা
বাংলাদেশ

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

October 1, 2026
শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ

শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

October 1, 2026
মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ মিলে প্লট দখলের হিড়িক
আওয়ামী লীগ

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ মিলে প্লট দখলের হিড়িক

September 30, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

October 1, 2026
শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

October 1, 2026
প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

September 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০