Thursday, October 1, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

October 1, 2026
A A
শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় রাজনীতিতে চরম আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন ইদ্রিস হাসান নামের এক সুবিধাবাদী রাজনীতিক। গত ফ্যাসিবাদের শাসনামলে প্রকাশ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠনে সক্রিয় থাকা এই ব্যক্তি রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস বদলে বিএনপিতে যোগ দিয়েছেন। শুধু যোগদানই নয়, তিনি এক লাফে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের গুরুত্বপূর্ণ ‘সাংগঠনিক সম্পাদক’ পদ বাগিয়ে নিয়েছেন।

নথি পর্যালোচনা করে দেখা যায়, ২০২২ সালে জাতীয় শ্রমিক লীগের প্যাডে অনুমোদিত সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের ২৬ সদস্যের আহ্বায়ক কমিটিতে ইদ্রিস হাসানকে ২৩ নম্বর সদস্য করা হয়েছিল। অথচ ২০২৫ সালে অনুমোদন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিদ্ধিরগঞ্জ থানার ৬৬ সদস্যের নতুন কমিটিতে একই ব্যক্তিকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়েছে।

আওয়ামী লীগের পদধারী নেতাকে বিএনপিতে ভেড়ানোর ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা বলেন, ৫ই আগস্টের আগে প্রকাশ্যে আওয়ামী লীগ করা ব্যক্তি কীভাবে বিএনপির পদে আসে, তা বোধগম্য নয়। অবিলম্বে অনুপ্রবেশকারী এই নেতার বিরুদ্ধে দলীয় হাইকমান্ডের আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

বিতর্কিত ইদ্রিস হাসানকে কমিটিতে পদায়নের বিষয়ে জানতে তাঁতী দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্যসচিব মো. নবী নূরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। তবে বিষয়টি নিয়ে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মজিবুর রহমান জানান, বিষয়টি তাঁর জানা ছিল না এবং মহানগর কমিটির মাধ্যমে দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

বাংলাদেশ

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

October 1, 2026
আওয়ামী লীগ

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ মিলে প্লট দখলের হিড়িক

September 30, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগে স্কুলশিক্ষক আটক

September 30, 2026

সপ্তাহের সেরা

  • তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা

October 1, 2026

শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক

October 1, 2026

প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুনও

September 30, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version