Friday, October 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

October 2, 2026
A A
চাঁদাবাজির অভিযোগ নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে বেধড়ক পেটুনি খেলেন যুবদল নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে ভাটিয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম মাহমুদকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দলেরই কোন্দলকারী অপর পক্ষ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভাটিয়ারী বিজয় স্মরণি কলেজ গেট এলাকায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির রাজনৈতিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে রবিউলের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে উপস্থিত ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মাহমুদকে ঘিরে ধরে তাঁরা এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার সেলিম মাহমুদের দাবি, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দলের নাম ভাঙিয়ে ‘সেভেন স্টার’ নামে একটি সন্ত্রাসী গ্রুপ এলাকায় মাদক ব্যবসা, লুটপাট ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। তিনি ও তাঁর সমর্থকেরা এই অপকর্মের প্রতিবাদ করার কারণেই তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের অতীতেও চাঁদাবাজির দায়ে জেল খাটার রেকর্ড রয়েছে বলে তিনি জানান।

আরওপড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

অন্যদিকে, অভিযুক্ত ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন পাল্টা অভিযোগ এনে বলেন, যুবদলের নাম ভাঙিয়ে সেলিম নিজেই স্থানীয় শিল্পকারখানায় নিয়মিত চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত। বুধবারও তিনি স্থানীয় একটি কারখানা থেকে দুই লাখ টাকা চাঁদা আদায় করেন। চাঁদা তুলতে নিষেধ করা সত্ত্বেও তা অমান্য করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁকে ‘গণধোলাই’ দিয়েছে।

ঘটনার বিষয়ে সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী সেলিমের পক্ষে অবস্থান নিয়ে তাঁকে ত্যাগী নেতা দাবি করেন এবং জড়িতদের শাস্তি চান। তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম এটিকে আধিপত্য বিস্তারের বিরোধ উল্লেখ করে বলেন, দল কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সমর্থন করবে না। সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ
বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

October 15, 2026
রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা
প্রধান সংবাদ

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র
বাংলাদেশ

নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026
ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০