Saturday, October 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

৯ গোলে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি দুই ফুটবলারের ভিডিও ভাইরাল

October 2, 2026
A A
৯ গোলে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি দুই ফুটবলারের ভিডিও ভাইরাল

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে বাংলাদেশ ফুটবল দলের ভরাডুবি ঘটেছে। টুর্নামেন্টের একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে লজ্জাজনক হারের মুখ দেখে থমাস ডুলির শিষ্যরা।

মাঠের এই বিপর্যস্ত পারফরম্যান্সের পরপরই বাংলাদেশ দলের দুই সিনিয়র ফুটবলার সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবে কাটানো সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আলানা নামের এক ইন্দোনেশীয় নারীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে তিন নারীর সঙ্গে দুই ফুটবলারকে নাচগান ও আড্ডা দিতে দেখা যায়। দেশের এমন হারের মুহূর্তে এমন ভিডিও প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াপ্রেমী ও নেটিজেনদের তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

তবে অভিযুক্ত দুই ফুটবলার ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তাঁদের দাবি, ক্লাব মোহামেডানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তাঁরা ছুটি কাটাতে নেপালে গিয়েছিলেন। সেই সময়েই একটি ক্লাবে ওই নারীর সঙ্গে পরিচয় হয়েছিল। প্রকাশিত দৃশ্যগুলো জাকার্তা বা ইন্দোনেশিয়ার কোনো নৈশক্লাবের নয় বলেও দাবি তাঁদের।

অন্যদিকে ইন্দোনেশীয় সেই নারী তাঁর এক্স পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে স্থানীয় একটি ক্লাবে তাঁর সাক্ষাৎ হয় এবং ইন্দোনেশিয়া-বাংলাদেশ ম্যাচটি দেখার জন্য ফুটবলাররা তাঁকে আমন্ত্রণও জানিয়েছিলেন। ঘটনাটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর খেলোয়াড়দের রাতে নিজ কক্ষে থাকার নির্দেশনা ছিল। তবে নির্দেশ অমান্য করে কেউ বাইরে গিয়ে অপরাধে জড়িয়ে থাকলে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বাংলাদেশ

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

October 2, 2026
এনসিপি

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন

October 2, 2026
বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

October 2, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

October 3, 2026

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

October 3, 2026

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version