Saturday, October 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

October 3, 2026
A A
দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

রাশিয়া থেকে রওনা হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) বহনকারী বিশেষ বিমানটি ভারত হয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি পৌঁছানোর পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

বিমানবন্দর থেকে ঢাকার বাইরে পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পরিবহনের জন্য যাবতীয় সুনির্দিষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে কর্মকর্তাদের হাতে চালান হস্তান্তরের পরই বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নজরদারি ও সর্বোচ্চ সুরক্ষায় ইউরেনিয়াম পাবনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিকেলে জানান, বিমানবন্দরে পৌঁছানো থেকে শুরু করে রূপপুর পর্যন্ত নিরাপদে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় সব প্রশাসনিক ও সামরিক প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন রাখা হয়েছিল। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই সংবেদনশীল চালান পরিবহন কার্যক্রম চালনা করা হচ্ছে।

প্রকল্প পরিকল্পনা অনুসারে, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি বিশেষ ফ্লাইটে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল বাংলাদেশে এসে পৌঁছাবে। রাশিয়া থেকে যাত্রা শুরু করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত অতিক্রম করে এসব চালান দেশে আনা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রাথমিক জ্বালানি বাংলাদেশে আনা হয়েছিল, যা আন্তর্জাতিক মান বজায় রেখে চলতি বছরের মে মাসে সফলভাবে পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।

এদিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। যদিও তৃতীয় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি, তবে পুনরায় পরীক্ষার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প পরিচালক ড. কবির হোসেন একে সামান্য কারিগরি বিষয় উল্লেখ করে জানান, প্রধান জটিলতার সমাধান ইতিমধ্যেই হয়ে গেছে এবং এটিও দ্রুত সমাধান করা সম্ভব হবে। পরীক্ষা ও সনদ প্রক্রিয়া পুরোপুরি শেষ হলেই বিদ্যুৎকেন্দ্রে মূল বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে।

Related Posts

আন্তর্জাতিক

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

October 3, 2026
আন্তর্জাতিক

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026
আওয়ামী লীগ

বিদেশি মিশন থেকে পালিয়েছেন চার এনএসআই কর্মকর্তা

October 2, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

October 3, 2026

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

October 3, 2026

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version