Saturday, October 3, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

October 2, 2026
A A
শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ একটি পলাতক শক্তি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ এখন একটি গণবিচ্ছিন্ন পলাতক শক্তিতে পরিণত হয়েছে। বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের শিক্ষা, সংস্কৃতি এবং সার্বিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই ধ্বংসস্তূপ ও সংকটময় অবস্থা থেকে দেশকে টেনে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচারণার কড়া সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, দলটির ক্যাডাররা বিভিন্ন স্থানে প্রচার করে বেড়াচ্ছে তারা কারোর না কারোর আশীর্বাদ নিয়ে দেশে পুনরায় প্রবেশ করবে। তবে বিএনপি কোনো পলাতক শক্তি নয় উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, কামার বাড়ির বিড়ালকে ঠকঠকানিতে ভয় দেখিয়ে কোনো লাভ নেই; বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা নিরর্থক।

সাবেক প্রধানমন্ত্রীর বিচার প্রক্রিয়া ও ফেরত আনা নিয়ে সংস্কৃতিমন্ত্রী আরও নিশ্চিত করেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ইতিমধ্যেই আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়া জোরদার করা হয়েছে। বেশ কয়েকটি গুরুতর মামলায় ইতিমধ্যে তাঁর ফাঁসির রায় হয়েছে এবং বহু মামলা বিচারে পেন্ডিং রয়েছে। আইন তাঁর নিজস্ব গতিতেই চলবে এবং অপরাধীদের দেশের মাটিতে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মাসুদ হাসান খান কিজিলসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related Posts

বাংলাদেশ

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

October 2, 2026
এনসিপি

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন

October 2, 2026
বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

October 2, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

October 3, 2026

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

October 3, 2026

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version