Sunday, October 4, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

October 3, 2026
A A
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিএনপির বিরুদ্ধে তার সঙ্গে ‘মুনাফেকি’র অভিযোগ তোলেন।

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। একই সঙ্গে এ এলাকায় ইসলামপন্থি দলগুলোরও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে নির্বাচনের সময় বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দলের আরেকটি অংশও যথাযথভাবে দায়িত্ব পালন করেনি।

জুনায়েদ আল হাবিবের অভিযোগ, ওই আসনের আওয়ামী লীগঘনিষ্ঠ নেতাকর্মীদের একটি অংশকে ঢাকায় নিয়ে গিয়ে বিভিন্ন আশ্বাসের মাধ্যমে নিজের পক্ষে সমর্থন আদায় করেছিলেন রুমিন ফারহানা। এ ছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রঙিন বিলবোর্ড স্থাপন, জীবন্ত হাঁস নিয়ে মিছিল এবং প্রশাসনের সহায়তায় প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।

তিনি আরও দাবি করেন, যেসব কেন্দ্রে রুমিন ফারহানার জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছিল, ভোটের দিন সেসব কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল।

আরওপড়ুন

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

জমিয়তের এই নেতা বলেন, ইসলাম ও দেশের স্বার্থে আলেম সমাজ বিএনপির নেতৃত্বাধীন জোটে থেকে কাজ করেছে। দেশের বিভিন্ন আসনে আলেম-ওলামাদের সমর্থনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলেও তিনি দাবি করেন। তার মতে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করলে জমিয়তের প্রার্থী বিজয়ী হতে পারতেন। কিন্তু শেষ মুহূর্তে দলটি সেই সহযোগিতা করেনি বলে অভিযোগ তার।

ইসলামি দলগুলোর ঐক্যের প্রসঙ্গে জুনায়েদ আল হাবিব জানান, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি লিয়াজোঁ কমিটি কাজ করছে। বৃহত্তর ইসলামি প্ল্যাটফর্ম কোনো একক রাজনৈতিক দলের জোটে না থাকার সিদ্ধান্ত নিলে জমিয়তে উলামায়ে ইসলাম সেই সিদ্ধান্ত মেনে বিএনপির জোট থেকেও বেরিয়ে আসতে প্রস্তুত বলে জানান তিনি।

Related Posts

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান
বাংলাদেশ

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

October 4, 2026
সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি
প্রধান সংবাদ

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

October 3, 2026
দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরে নেই শাহজালাল, কেন নেই, প্রশ্ন সাদিক কায়েমের
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরে নেই শাহজালাল, কেন নেই, প্রশ্ন সাদিক কায়েমের

October 3, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পুনরায় বিএনপির কমিটিতে চান ওসি নোমান

October 4, 2026
সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

October 3, 2026
গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০