Tuesday, October 6, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

প্রিজন ভ্যান থেকে নামিয়ে ‘পিচ্চি রাজাকে’ বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ

সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার

October 5, 2026
A A
প্রিজন ভ্যান থেকে নামিয়ে ‘পিচ্চি রাজাকে’ বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ

রাজধানীর শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে বাইমাইল এলাকায় নয়, পুরান ঢাকার তাঁতীবাজারেই প্রিজন ভ্যান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা তাকে প্রাইভেটকারে তুলে দেন। তদন্ত শেষে সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) জরুরি সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য জানান কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে ২৯ আসামিকে প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। রাতে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তাঁতীবাজারে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস ভ্যানের চাবি নিয়ে চাবি খোলেন। সেখান থেকে পিচ্চি রাজাসহ দুই হাজতিকে নামানো হলেও রাজাকে আর ভ্যানে তোলা হয়নি।

তদন্তে জানা যায়, তাঁতীবাজারে সাদাপোশাকে থাকা এসআই প্রবীর আগেই অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে পিচ্চি রাজাকে তুলে দেন। ওই গাড়িতে পিচ্চি রাজার বোন তাসলিমাসহ কয়েকজন ছিলেন। এরপর প্রিজন ভ্যানটি বাইমাইলের দিকে রওনা হয় এবং এসআই প্রবীর পরে বাইমাইল এলাকায় গিয়ে ভ্যানে যুক্ত হয়ে বাথরুমে যাওয়ার ভান করে পালিয়ে যাওয়ার নাটক সাজান।

ঘটনায় সরাসরি সহযোগিতার অভিযোগে এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। নায়েক কামালের বাসা থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলা ও ষড়যন্ত্রের অভিযোগে তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দেওয়া হয়েছে।

মূল ঘটনা গোপন করার অভিযোগে কোনাবাড়ী থানায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় জিএমপির ডিবি দক্ষিণ বিভাগকে। জিএমপি কমিশনার জানান, পুলিশের সদস্য জড়িত থাকলেও কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে ঘটনার আট দিন পার হলেও পিচ্চি রাজাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি; তাকে ধরতে একাধিক দল অভিযানে রয়েছে।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা পিচ্চি রাজার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত অন্তত ৩০টি মামলা রয়েছে। চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Related Posts

আন্তর্জাতিক

সক্রিয় হচ্ছে মক্কা জোট, সৌদিতে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক!

October 6, 2026
আন্তর্জাতিক

ভারতে পুলিশের হাতে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএস ক্যাডার শ্যামল কান্তি চাকমা গ্রেপ্তার

October 6, 2026
প্রধান সংবাদ

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সক্রিয় হচ্ছে মক্কা জোট, সৌদিতে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক!

October 6, 2026

ভারতে পুলিশের হাতে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএস ক্যাডার শ্যামল কান্তি চাকমা গ্রেপ্তার

October 6, 2026

কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version