Wednesday, October 7, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা গ্রেপ্তার

October 6, 2026
A A
পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে নিজ ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের স্ত্রী জেসমিন বেগমকে (৪৮) গণধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রধান আসামি পিরোজপুর জেলা জাতীয়তাবাদী তাঁতিদলের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মঠবাড়িয়ার জিয়ানগর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্দা মানিক হাওলাদারকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। বরিশালের এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার সকালে কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে জেসমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। স্বজনেরা সকালে ঘরের পেছনের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে আসবাবপত্র এলোমেলো এবং জেসমিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের ভাই নাজির হোসেন ও পরিবার অভিযোগ করে জানান, অভিযুক্ত মানিকের কাছে জেসমিনের প্রায় ছয় লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি তাঁদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তীতে ঘরে ঢুকে জেসমিনকে গণধর্ষণের পর হত্যা করে আলমারিতে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় আসামিরা।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানান, দলীয় পরিচয় যাই হোক এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান তাঁরা। তদন্তে মানিকের সম্পৃক্ততা প্রমাণিত হলে দল থেকে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে গণধর্ষণসহ সার্বিক মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

প্রধান সংবাদ

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
বাংলাদেশ

জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

October 6, 2026

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version