সোমবার, আগস্ট ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

❝আমার প্রতিটি রক্তবিন্দু খাঁটি বাংলাদেশি❞ ভারতীয় অপপ্রচারে বিরুদ্ধে কড়া জবাব সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আযমীর

আগস্ট ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ভারতের আনন্দবাজার পত্রিকা ও বাংলাদেশে ভারতের এজেন্টদের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন এবং প্রচারণাকে “নির্লজ্জ মিথ্যাচার” বলে অভিহিত করেছেন। আজ (২২ আগস্ট ২০২৫) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানান এবং শর্তহীন ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

আযমী বলেন, ২০১৬ সালের ২২ আগস্ট ভারতের নির্দেশে তৎকালীন সরকারের হুকুমে তাকে বাসা থেকে অপহরণ করে প্রায় আট বছর “আয়নাঘর”-এ বন্দী করে রাখা হয়েছিল। ২০২৪ সালের জুলাই বিপ্লব এবং ৫ আগস্টে সরকারের পতনের পর ৭ আগস্ট রাতে তিনি মুক্তি পান। তিনি অভিযোগ করেন, মুক্তির পর থেকেই আধিপত্যবাদী ভারত ও তাদের দেশি-বিদেশি এজেন্টরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

আযমীর বক্তব্য অনুযায়ী, আনন্দবাজার পত্রিকা এবং সাংবাদিক মনজুরুল আলম পান্নার সাম্প্রতিক মন্তব্যগুলো সম্পূর্ণ “ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত”। তিনি বলেন, এগুলো সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করা এবং তার বিরুদ্ধে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র।

তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি কখনো কোনো দল গঠন করেননি কিংবা করার চিন্তাও করেননি। একই সঙ্গে তার বিরুদ্ধে আনসার আল ইসলাম বা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগকে তিনি “পাগলের প্রলাপ” বলে উল্লেখ করেন। এ ধরনের মন্তব্যের স্বপক্ষে প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, প্রমাণ দেখাতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আযমী আরও বলেন, তার প্রায় ত্রিশ বছরের সামরিক জীবনে দেশপ্রেম, পেশাগত দক্ষতা এবং মানবিক গুণাবলীর যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা সেনাবাহিনীর প্রতিটি স্তরের কাছে সুপরিচিত। ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানই তাকে টার্গেট করার কারণ বলে দাবি করেন তিনি।

আরওপড়ুন

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

তিনি সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সেনাসদর থেকেও প্রতিবাদ জানানো উচিত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

আযমী তার বিবৃতির শেষে বলেন, “আমি খাঁটি বাংলাদেশি—আমার প্রতিটি রক্তবিন্দু দেশপ্রেমে ভরা। ভারতের শত্রুতামূলক নীতির বিরোধিতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমি সত্যের পক্ষে কথা বলে যাব।”

সম্পর্কিত খবর

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!
ফিচার

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

আগস্ট ২৪, ২০২৬
গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি
জামায়াত

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

আগস্ট ২৪, ২০২৬
সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
বাংলাদেশ

সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে  যোগ দেওয়ার আমন্ত্রণ

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

আগস্ট ২৪, ২০২৬
গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

আগস্ট ২৪, ২০২৬
সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০