Thursday, October 8, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

October 8, 2026
A A
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করা হয়, শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন, শাহরাস্তি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সত্যতা পায়নি।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগার যে খবরটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সরেজমিনে তদন্ত করে দেখা গেছে সেখানে কোনো অগ্নিকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

একইভাবে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকেও জানানো হয়েছে, উক্ত এলাকায় কোনো অগ্নিকাণ্ডের খবর বা জরুরি বার্তা তাদের কাছে আসেনি। ফলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকেও ঘটনাস্থলে পাঠাতে হয়নি।

শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেছে—এমন কোনো তথ্য বা প্রমাণ প্রশাসনের জানা নেই।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়া এবং সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো খবর শেয়ার করা থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

Related Posts

আন্তর্জাতিক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
প্রধান সংবাদ

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
আন্তর্জাতিক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version