Thursday, October 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের নামে চার্জশিট

August 22, 2025
A A

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার  আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা  ও পুলিশ পরিদর্শক আবু সাঈদ। 

অভিযুক্ত আসামিরা হলন, ঝিকরগাছার পটুয়াপাড়ার শরিফুল ইসলামের ছেলে ও গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। 

চার্জশিটভুক্ত চার আসামিই কারাগারে রয়েছে। এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘ঝিকরগাছার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার তদন্ত শেষে আটক আসামি দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।’

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তার শিশুসন্তানকে নিয়ে বেনাপোল আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি মনিরামপুরের উদ্দেশে রওনা হন। পথে ঝিকরগাছার গদখালী বাজারে নামেন ওই নারী। সেখানে একটি ফুলের দোকানে ইয়াসিন আরাফাত নামে যুবকের সঙ্গে পরিচয় ঘটে। 

দোকানে কথাবার্তার একপর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে আসামি জাবেদ হোসেনের মোটরসাইকেলে তুলে দেন আরাফাত। এরপর অপর তিন আসামি একটি মোটরসাইকেলে তাঁদের পিছু নেন। পরে তারা ওই নারীকে একটি বাগানে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

ওই নারী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা তার শিশু বাচ্চাসহ ফেলে রেখে চলে যায়। কিছুটা সুস্থ হয়ে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন দিলে ঝিকরগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি ওই নারীকে উদ্ধার করেন। পরে মোবাইল ফোন ট্র্যাক করে সন্ধ্যায় ওই চারজনকে আটক করে।

দেশে আলোচিত মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের কয়েক দিনের মাথায়  ঝিকরগাছার এই  নারী ধর্ষণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে অভিযুক্ত ছাত্রদল নেতাদের বহিষ্কার করে সংগঠনটি। 

জড়িতদের বিচারের দাবিতে একাধারে কয়েকদিন যশোর ও ঝিকরগাছায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এছাড়া ভুক্তভোগী নারীর চিকিৎসা ও বিচার নিশ্চিতে তার বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

Related Posts

বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026
বাংলাদেশ

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছিল, জানালেন ইশরাক

October 22, 2026
বিএনপি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আকিদার নামে ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম

October 22, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক ভিডিওতে ভুয়া কপিরাইট স্ট্রাইক

October 22, 2026

সাজেক পরিস্থিতির আসল ঘটনা প্রকাশের দাবি জামায়াত আমিরের

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version