Tuesday, October 13, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

October 13, 2026
A A
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: স্কুলছাত্রী তাজমিন ইস্যুতে রাষ্ট্রপতি

কন্যাশিশুর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং তাদের প্রতি যেকোনো সহিংসতা ও যৌন হয়রানি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু অ্যাকাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুমিল্লার আলোচিত স্কুলছাত্রী তাজমিন হত্যা ইস্যুর প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, একটি মেয়ে তিন দিন ধরে নিখোঁজ অথচ বাবা-মায়ের মাঝে স্বাভাবিক উদ্বেগ না থাকাটা সমাজের গভীর মনস্তাত্ত্বিক সংকট ও উদাসীনতার এক ভয়ংকর প্রতিচ্ছবি। এ বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উল্লেখ করে তিনি বলেন, বাল্যবিয়ে শুধু একটি বিয়ে নয়, এর ফলে শিশুদের শৈশব থেমে যায়, শিক্ষাজীবন ব্যাহত হয় এবং সম্ভাবনার অপচয় ঘটে।

বিদ্যালয়ের পথ থেকে শুরু করে অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সমাজে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি জানান, মেয়েদের বিয়ের জন্য অর্থ সঞ্চয় না করে তাদের শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করা উচিত।

নারীদের অগ্রগতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, নারী ফুটবল দলের আন্তর্জাতিক সাফল্য ও নিশাত মজুমদারের এভারেস্ট জয়সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অর্জন দেশের জন্য গর্বের বিষয়। কন্যাশিশুকে বোঝা না ভেবে সম্ভাবনা হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা জরুরি। এছাড়া আত্মরক্ষার জন্য কন্যাশিশুদের মার্শাল আর্ট শেখার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

নারী শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ও বৃত্তির সুযোগ তিনিই তৈরি করেছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লার লালমাই উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

Related Posts

প্রধান সংবাদ

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

October 13, 2026
আওয়ামী লীগ

গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা ‌‌‘র‌’ সঙ্গে সংশ্লিষ্ট, স্বৈরশাসক গোষ্ঠীর পক্ষে করেছেন দেশে হামলার ছক

October 13, 2026
আন্তর্জাতিক

বিকল্প কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতা ধরে রেখেছে ইরান

October 12, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, তপশিল ডিসেম্বরে

October 13, 2026

দুপুর ১২টার আগে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, নেওয়া হয়েছে ৯টি নতুন সিদ্ধান্ত

October 13, 2026

‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

October 13, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version