Wednesday, October 14, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

অপারেশন ক্লিন হার্টের মতো কিছু হবে কি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

October 14, 2026
A A
অপারেশন ক্লিন হার্টের মতো কিছু হবে কি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে এ ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই।

বুধবার চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন ডিজিটাল ফরেনসিক ল্যাবটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিভাগের মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। কারণ, সংশ্লিষ্ট বিভাগগুলো একই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

পুলিশের ওপর হামলা ও অপরাধ দমনের বিষয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়। এটি নতুন কোনো ঘটনা নয়। অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কোনো ব্যক্তি আসামিকে সহায়তা করলে, সে ক্ষেত্রেও তথ্যের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই।”

আট বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ

দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। বিশেষ করে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনে দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও সাইবার স্পেস ব্যবহার করে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এর মধ্যে অনলাইন প্রতারণা এবং শেয়ারবাজারে কারসাজির মতো ঘটনাও রয়েছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।

তিনি আরও জানান, সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় সাইবার পুলিশ ইউনিটের পরীক্ষাগার সুবিধা সম্প্রসারণের পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়েও ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে।

আধুনিক অপরাধ তদন্তে উন্নত প্রযুক্তির ওপর গুরুত্ব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিআইডি প্রতিষ্ঠার পর থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। এসব পরীক্ষাগারে ভিসেরা প্রতিবেদন তৈরির কাজ করা হয়। তবে সময়ের চাহিদা অনুযায়ী এই সুবিধার সম্প্রসারণও জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, বিচারিক ব্যবস্থায় মানুষের ন্যায়বিচার প্রাপ্তি ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্র

Related Posts

জামায়াত

সৌদিগামী যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

October 14, 2026
জামায়াত

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

October 14, 2026
বাংলাদেশ

পুলিশে দিলেন যে বিএনপি নেতা, তার জিম্মায় মুক্ত ব্যবসায়ী জুবায়ের

October 14, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চেন্নাইয়ের হাসপাতালে খুনি শামীম ওসমান: ভারতে প্রকাশ্যে জুলাই গণহত্যার আসামিদের অবাধ বিচরণ

October 14, 2026

চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

October 14, 2026

সম্পদের সঠিক ব্যবহার: ইসলাম কি বলে

October 14, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version