Sunday, November 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
A A
ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

ভারতের শাসক দল বিজেপি ও নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করে প্রকাশ্যে ‘সরকার পরিবর্তনের’ (রেজিম চেঞ্জ) স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ। রাজধানী দিল্লিতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী সরকারের পতন কিংবা শাসন ব্যবস্থার পরিবর্তন চাওয়া দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।

সংবাদ সম্মেলনে প্রশান্ত ভূষণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) জাতীয় সভাপতি নেহা বোরা, স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) সহ-সাধারণ সম্পাদক ঐশী ঘোষ এবং জনপ্রিয় ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘সরকার পতনের ষড়যন্ত্রের’ যে অভিযোগ তোলা হচ্ছে, তাকে সরাসরি নস্যাৎ করে দিয়ে প্রশান্ত ভূষণ কড়া ভাষায় বলেন, “হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই। এতে অপরাধের কী আছে? বিজেপি নিজেই অতীতে বারবার সরকার পতনের আন্দোলন করেছে। যদি কোনো সরকার নির্বাচনী গণতন্ত্র ধ্বংস করতে উদ্যত হয়, তবে সেটির পতন অনিবার্য।”

প্রশান্ত ভূষণ আরও অভিযোগ করেন যে, ব্রিটিশ আমলের দেশদ্রোহ আইনকে সুপ্রিম কোর্ট অসংবিধানিক ঘোষণা করেছিল এই কারণেই, যাতে সরকারবিরোধী আন্দোলন ও নাগরিকের কণ্ঠরোধ করা না যায়। দেশে ভোটার তালিকা থেকে ঢালাও নাম বাদ দেওয়া (এসআইআর বিতর্ক) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পক্ষপাতদুষ্ট ভূমিকার বিরুদ্ধে দেশজুড়ে চলা তরুণ ও শিক্ষার্থীদের তীব্র আন্দোলনকে তিনি পূর্ণ সমর্থন জানান।

আরওপড়ুন

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে যে, নির্বাচনী প্রক্রিয়া সংশোধন ও এসআইআর বাস্তবায়নে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী অন্তত ১৪ বার তীব্র আপত্তি জানিয়েছিলেন। কমিশন সর্বসম্মত সিদ্ধান্তের যে দাবি করেছিল, তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ার পর বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। নির্বাচনী জালিয়াতি ও অপশাসনের বিরুদ্ধে রাজপথে থাকা আন্দোলনকারীরা অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত সকল সিদ্ধান্ত বাতিলের কড়া দাবি জানিয়েছেন।

Related Posts

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ
আন্তর্জাতিক

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

November 15, 2026
ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের
আওয়ামী লীগ

ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

November 15, 2026
‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত
আন্তর্জাতিক

‘চিকেনস নেক’ অঞ্চলে চীনা সামরিক বিমান; বারবার সতর্ক করেও ফেরাতে পারেনি ভারত

November 14, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

November 15, 2026
‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

November 15, 2026
হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে  নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

November 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০