Monday, October 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

৬ শতাধিক হোটেল মোটেল, অনুমোদন আছে ৫০টির

October 19, 2026
A A
৬ শতাধিক হোটেল মোটেল, অনুমোদন আছে ৫০টির

কক্সবাজারে কোনো প্রকার ফায়ার লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই বেপরোয়াভাবে চলছে শত শত হোটেল, মোটেল ও রিসোর্ট। প্রশাসনিক নজরদারির চরম অভাবে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার সুনির্দিষ্ট এবং সঠিক পরিসংখ্যান খোদ জেলা প্রশাসনের কাছেও নেই। জানা গেছে, জেলা জুড়ে গড়ে ওঠা প্রায় সাড়ে ৬ শতাধিক পর্যটন স্থাপনার মধ্যে সর্বোচ্চ ৫০টির ফায়ার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র রয়েছে।

সম্প্রতি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানী পাটুয়ারটেকের একটি অবৈধ রেস্তরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক নিহতের মর্মান্তিক ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থার ভয়াবহ এই চিত্র সামনে এল। অগ্নিকাণ্ডের শিকার রিসোর্টটির কোনো ধরনের অনুমোদন বা প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অথচ তদারকির তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে পৌরসভার সামান্য ট্রেড লাইসেন্স সম্বল করেই ব্যবসা চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি।

কক্সবাজারের পর্যটন খাতে অনিয়মের চিত্র চরম উদ্বেগজনক। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, শহরের অধিকাংশ হোটেল ও রিসোর্টের সুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনা নেই এবং মাত্র ৫০টির মতো প্রতিষ্ঠানের পরিবেশের ছাড়পত্র রয়েছে। প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় গত এক বছরে ৫৮টি প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা ও ২৮টি মামলা করা হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।

একইভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে, ৬ শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে চলতি বছর মাত্র ৫০টি প্রতিষ্ঠান ফায়ার লাইসেন্স নবায়ন করেছে। বারবার নোটিশ ও সতর্কবার্তা পাঠানো সত্ত্বেও প্রভাবশালী মালিকপক্ষ আইন ও নিরাপত্তার নিয়মাবলী অগ্রাহ্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

আগুনে প্রাণহানি ও ভয়াবহ দুর্ঘটনার পর টনক নড়েছে জেলা প্রশাসনের। কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন, অধিকাংশ প্রতিষ্ঠানের অনুমোদন না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে অবিলম্বে অবৈধ ও ঝুঁকিপূর্ণ রিসোর্টগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বাংলাদেশ

পদত্যাগের নির্দেশ নিয়ে ইশরাকের নতুন বার্তা, গুজবে কান না দেওয়ার আহ্বান

October 19, 2026
বাংলাদেশ

টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারিয়ে নির্বাক নূর আলম

October 19, 2026
জামায়াত

শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?

October 19, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৬ শতাধিক হোটেল মোটেল, অনুমোদন আছে ৫০টির

October 19, 2026

মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে?

October 19, 2026

পদত্যাগের নির্দেশ নিয়ে ইশরাকের নতুন বার্তা, গুজবে কান না দেওয়ার আহ্বান

October 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version