Monday, October 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না

খতিব আব্দুল মালেক

October 19, 2026
A A
পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না

দেশে বসবাসকারী অমুসলিম সম্প্রদায়ের পূর্ণ সামাজিক ও নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলেও উদারতার অজুহাতে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজা-অর্চনাকে সঠিক মনে করলে তার ঈমান থাকবে না বলে কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক।

সম্প্রতি জাতীয় মসজিদে জুমার খুতবাপূর্ব বয়ানে আকিদাগত সতর্কবার্তা উচ্চারণ করে খতিব বলেন, ইসলামের মূল ভিত্তি হলো একত্ববাদ বা তাওহীদ। আল্লাহ তাআলা চাইলে তাওহীদে বিশ্বাসী বান্দার অন্যান্য পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের মতো মহাপাপ কখনো ক্ষমা করবেন না। মানবজাতিকে শিরকমুক্ত রেখে তাওহীদের সরল পথে আনতেই যুগে যুগে সব নবী-রাসূলদের দুনিয়ায় পাঠানো হয়েছে।

মুসলিম দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের নাগরিক ও ধর্মীয় অধিকারের বিষয়টি সুস্পষ্ট করে খতিব বলেন, অমুসলিমদের নিজ নিজ পরিসরে ধর্ম পালন করায় ইসলামের কোনো বাধা বা আপত্তি নেই। তারা যাতে সম্পূর্ণ নিরাপদে নিজ নিজ উপাসনালয়ে পূজা ও ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারে, সেই শান্তিময় পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।

তবে অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আর আকিদাগতভাবে শিরককে সমর্থন করা যে সম্পূর্ণ ভিন্ন বিষয়, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন—উদারতা বা সামাজিক সৌহার্দ্যের নামে কোনো মুসলিম যদি পূজায় শরিক হয় কিংবা শিরকি আচারকে সঠিক পথ হিসেবে স্বীকৃতি দেয়, তবে সে ঈমানহারা হয়ে যাবে।

বয়ানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ক্ষমার ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরে মুফতী আব্দুল মালেক বলেন, তায়েফের ময়দানে চরম নির্যাতন ও রক্তাক্ত হওয়ার পরও মহানবী (সা.) জালিমদের বিনাশ চাননি; বরং তিনি তাদের প্রতি পরম সহনশীলতা দেখিয়েছিলেন এই আশায় যে, হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্ম তাওহীদের পথে আসবে। তাই মুসলমানদেরও নিজেদের ঈমান-আকিদা পুরোপুরি অক্ষুণ্ন রেখে সমাজে শৃঙ্খলা, নিরাপত্তা ও ইনসাফ বজায় রাখার আহ্বান জানান তিনি।

Related Posts

বাংলাদেশ

৬ শতাধিক হোটেল মোটেল, অনুমোদন আছে ৫০টির

October 19, 2026
বাংলাদেশ

পদত্যাগের নির্দেশ নিয়ে ইশরাকের নতুন বার্তা, গুজবে কান না দেওয়ার আহ্বান

October 19, 2026
বাংলাদেশ

টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারিয়ে নির্বাক নূর আলম

October 19, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৮ মাসে ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায়ে প্রকাশ পেল চরম প্রশাসনিক বিশৃঙ্খলা!

October 19, 2026

আট মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ, এক এমপির বিদায়

October 19, 2026

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

October 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version