Tuesday, October 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
A A
গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। চিঠির অনুলিপি কারা মহাপরিদর্শক এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপারের কাছেও পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

হাসানুল হক ইনু বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ১০ বছরের সাজা ভোগ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে কারাবিধি অনুযায়ী তাঁকে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কারাগার সূত্র জানায়, এর আগে গত ১৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা কর্তৃপক্ষকে একই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই নির্দেশনার পর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া গত ৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন পাঠান।

প্রতিবেদনে বলা হয়, ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার জন্য তাঁর স্ত্রী আফরোজা হক আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাওয়া যায়।

তবে ইনুর অপরাধ ও সাজা বিবেচনায় তাঁকে ডিভিশন দেওয়া সমীচীন হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেন জেলা ম্যাজিস্ট্রেট।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। পরে ৫ জুলাই তাঁকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ২৯ অক্টোবর ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কেরানীগঞ্জ কারাগারে থাকাকালে ইনু প্রথম শ্রেণির ডিভিশনের সুবিধা ভোগ করছিলেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত হওয়ার পর কারাবিধির ৬১৭(১) অনুযায়ী তাঁকে ডিভিশন দেওয়া সমীচীন নয় বলে মত দেন গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট।

জেলা ম্যাজিস্ট্রেটের ওই প্রতিবেদনের পরও গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন করে চিঠি দিয়ে ইনুকে ডিভিশন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

প্রথম শ্রেণির ডিভিশনে যেসব সুবিধা পাবেন ইনু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকর হলে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশনের আওতায় বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন হাসানুল হক ইনু।

কারা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সুবিধা রয়েছে। ইনুকে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সুবিধার আওতায় তিনি খাটসহ একক কক্ষ, টেবিল, চেয়ার, তোশক, বালিশ ও অন্যান্য বিছানাপত্র পাবেন। সাধারণ বন্দিদের তুলনায় উন্নত ও আলাদা খাবারের ব্যবস্থাও থাকবে।

এ ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য তেল, চিরুনি ও আয়না এবং পড়াশোনা ও বিনোদনের সুযোগ পাবেন তিনি। বই ও সংবাদপত্র পড়ার সুবিধার পাশাপাশি সহায়তার জন্য একজন পুরুষ বন্দিকেও নিয়োজিত রাখা হবে।

বিশেষ অনুমতি সাপেক্ষে স্বজনদের সঙ্গে কারা কর্তৃপক্ষের কার্যালয়কক্ষে সাক্ষাতের সুযোগও পাবেন ইনু।

Related Posts

বাংলাদেশ

ভোরের আলো ফোটার আগেই নাটোরের সড়কে ঝরলো ১৪ প্রাণ

October 20, 2026
বাংলাদেশ

হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

October 20, 2026
এনসিপি

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে পারেন ইশরাকরা: হাসনাত আবদুল্লাহ

October 19, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুচি, ফেরিওয়ালা, মানসিক ভারসাম্যহীন সেজে সীমান্তে অপরাধের তথ্য আনতেন আলিফ

October 20, 2026

ইশরাক-সহযোগী ছাত্রদল নেতার হাতে অবৈধ মারণাস্ত্র নিয়ে তোলপাড়, দেশত্যাগের চেষ্টার গুঞ্জন

October 20, 2026

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version