Tuesday, October 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

জ্যেষ্ঠ অধ্যাপক থাকতেও অন্য বিষয়ের আওয়ামীপন্থী চিকিৎসককে এনে করা হলো বিভাগীয় প্রধান

October 20, 2026
A A
জ্যেষ্ঠ অধ্যাপক থাকতেও অন্য বিষয়ের আওয়ামীপন্থী চিকিৎসককে এনে করা হলো বিভাগীয় প্রধান

রাজধানীর মাতুয়াইলে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) নিয়ম-নীতি ও জ্যেষ্ঠতা তোয়াক্কা না করে চিকিৎসকদের বিতর্কিত নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইনস্টিটিউটের পেডিয়াট্রিক্স (শিশু) বিভাগে জ্যেষ্ঠ বিসিএস কর্মকর্তা ও পূর্ণাঙ্গ অধ্যাপক কর্মরত থাকা সত্ত্বেও, অন্য বিভাগ থেকে এনে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন ‘স্বাচিপ’-এর সক্রিয় সদস্য অধ্যাপক ডা. আ ন ম নুরুল হক ভূঁইয়াকে বিভাগীয় প্রধানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) আইসিএমএইচের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হক স্বাক্ষরিত এক বিতর্কিত অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। আদেশে বলা হয়, পূর্ববর্তী বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মুজিবুর রহমান স্থায়ীভাবে চলে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিওনেটাল (নবজাতক) বিভাগের অধ্যাপক ডা. নুরুল হক ভূঁইয়া নিজ দায়িত্বের পাশাপাশি শিশু বিভাগের প্রধানের দায়িত্বে থাকবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২১তম বিসিএসের কর্মকর্তা ডা. নুরুল হক ভূঁইয়া ফ্যাসিবাদের অন্যতম দোসর আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলা শাখার তালিকাভুক্ত সদস্য (সদস্য নম্বর: GM4601M)। স্বাচিপের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত থাকা এবং রাজনৈতিক দলবাজির কারণে বিভিন্ন সময়ে তার দক্ষতা ও পদোন্নতি নিয়ে প্রশ্ন উঠলেও সাবেক স্বৈরাচারী আমলের আশীর্বাদে ও তদবিরের জোরে ২০২৫ সালে তিনি অধ্যাপক হিসেবে আইসিএমএইচে যোগদান করেন।

আরওপড়ুন

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

আইসিএমএইচের একাধিক সূত্রের অভিযোগ, শিশু বিভাগে তার চেয়ে জ্যেষ্ঠ, দক্ষ এবং একই বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক ও বিসিএস কর্মকর্তা বিদ্যমান থাকা সত্ত্বেও কোনো জ্যেষ্ঠতা বা যোগ্যতার তোয়াক্কা না করে এই বিতর্কিত নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক এই সুবিধাবাদী সিদ্ধান্ত ও আওয়ামীপন্থী চিকিৎসককে পুনর্বাসনের প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের ভেতরে চরম অসন্তোষ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

জ্যেষ্ঠতা লঙ্ঘন ও স্বাচিপের সদস্যকে রাজনৈতিক সুবিধাপ্রাপ্তি দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে অধ্যাপক ডা. আ ন ম নুরুল হক ভূঁইয়া এবং আইসিএমএইচের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল হকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো ক্ষুদেবার্তারও কোনো জবাব দেননি প্রশাসন ও সংশ্লিষ্ট চিকিৎসক।

Related Posts

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
জামায়াত

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

October 20, 2026
দেশ গঠনে ইমামতির পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হবে আলেমদের: ডাঃ শফিকুর রহমান
জামায়াত

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

October 20, 2026
গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ
অন্যান্য

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

October 20, 2026
আমন্ত্রণপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

আমন্ত্রণপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

October 20, 2026
দেশ গঠনে ইমামতির পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করতে হবে আলেমদের: ডাঃ শফিকুর রহমান

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০