Tuesday, October 20, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় ৭৩ জন নিহত, ৯১ শতাংশে বিএনপি জড়িত

এইচআরএসএসের প্রতিবেদন

October 20, 2026
A A
সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮ টি ঘটনার মধ্যে ৬৬ ঘটনায় জড়িত বিএনপি

চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সংঘাত ও হানাহানিতে প্রাণ হারিয়েছেন ৭৩ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৪৭৩ জন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬ সালের প্রকাশিত এক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

১৬টি জাতীয় দৈনিক সংবাদ এবং সংগঠনের নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি এই পরিসংখ্যানে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতার মোট ঘটনার প্রায় ৯১ শতাংশ অর্থাৎ ৯৩১টির সঙ্গেই সরাসরি জড়িত রয়েছে বিএনপি। এর মধ্যে দলটির অভ্যন্তরীণ কোন্দল কিংবা অন্যান্য দলের সঙ্গে তাদের সংঘাতের তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৯ মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ৩৪২টি ঘটনায় ৪০ জন নিহত ও ২ হাজার ৬৩২ জন আহত হয়েছেন। এছাড়া বিএনপি-জামায়াতের ৩২১টি সংঘর্ষে ১১ জন নিহত এবং বিএনপি-আওয়ামী লীগের ৯৩টি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। পাশাপাশি বিএনপি ও এনসিপি এবং অন্যান্য দলের মধ্যকার সংঘাতেও হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ মাসে নিহতদের মধ্যে বিএনপিরই ৪৬ জন নেতাকর্মী রয়েছেন। এছাড়া জামায়াতের ৮ জন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন, চরমপন্থী গোষ্ঠীর একজন এবং সাধারণ নারীসহ অন্যান্য পরিচয়হীন ১২ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক ৪০২টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত এবং ২ হাজার ৬২৩ জন আহত হয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে ছয় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর বাইরেও মব সহিংসতা, গণপিটুনিতে ১৮৭ জন নিহত এবং কারাগারে ৯৫ জন বন্দির মৃত্যুর তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এই ৯ মাসে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে ২৭০টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় হাজার হাজার নেতাকর্মীকে আসামি করার পাশাপাশি নিয়মিত অভিযানে সারা দেশে ৬৩ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Posts

জামায়াত

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি

October 20, 2026
প্রধান সংবাদ

স্বৈরাচার ও একটি দল এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

October 20, 2026
বাংলাদেশ

বিএনপি নেতার হঠাৎ মনে হলো, সরকারি পুকুরের মাছগুলো তার

October 20, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি

October 20, 2026

স্বৈরাচার ও একটি দল এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

October 20, 2026

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় ৭৩ জন নিহত, ৯১ শতাংশে বিএনপি জড়িত

October 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version