Thursday, September 24, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home ফিচার

শাহজাদপুরের মখদুম শাহ দৌলার মাজার ও মসজিদ

ইয়েমেনের শাহাজাদা হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনী (রহ:)-এর নামানুসারেই এই স্থানের নামকরণ হয়েছে ‘শাহজাদপুর’।

May 6, 2025
A A
শাহজাদপুরের মখদুম শাহ দৌলার মাজার ও মসজিদ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দরগাপাড়ায় অবস্থিত হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনি (রহ:)-এর মসজিদ ও মাজার শরিফ। এ সম্পর্কে জানা যায়, ইয়েমেনের শাহাজাদা হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনী (রহ:)-এর নামানুসারেই এই স্থানের নামকরণ হয়েছে ‘শাহজাদপুর’।

কথিত আছে, হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনি (রহ:) ১১৯১-৯২ সালের কোনো একসময় আরবের দেশ ইয়েমেন থেকে শাহাজাদা জীবনের সুখ-শান্তিকে বিসর্জন দিয়ে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রথমে বোখারা শহরে পৌঁছান। সেখানকার বিখ্যাত ওলি হজরত জালাল উদ্দিন বোখারি (রহ:)-এর সাথে কিছু সময় কাটানোর পর যাত্রা শুরু করে বাংলার এ অঞ্চলে আসেন। যাত্রাকালে হজরত জালাল উদ্দিন বোখারি (রহ:) মখদুম শাহ দৌলার হাতে এক জোড়া কবুতর দিয়ে দেন, যা জালালি কবুতর নামে পরিচিত। এখনো ওই কবুতরের বংশধররা শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদের উপরের কার্নিশের ধারে ধারে গর্ত করা নির্দিষ্ট স্থানে বসবাস করছে। মখদুম শাহ দৌলার বহনকারী জাহাজটি পানি পথে এ অঞ্চলে পৌঁছালেও দীর্ঘ সময় ভূমির সন্ধান পাচ্ছিল না। কথিত আছে, এভাবে জাহাজ চলতে চলতে কোনো একসময় জাহাজ পানির নিচে মাটিতে ধাক্কা খায় এবং মখদুম শাহ্ দৌলা সেখানেই জাহাজ নোঙরের সিদ্ধান্ত নেন। যে স্থানে নোঙর করার সিদ্ধান্ত নেন সেটির বর্তমান নাম ‘পোতাজিয়া’। ‘পোঁত’ অর্থ গাড়া আর ‘আওজিয়া’ অর্থ ভেরা, সে জন্য জাহাজ ভেরার স্থানটি এবং তার নোঙর পোঁতার স্থানটির নাম পোতাজিয়া। পোঁত আওজিয়া থেকে পোতাজিয়া।

পোতাজিয়া গ্রামটির নামানুসারে বর্তমানে ওই ইউনিয়নের নামও পোতাজিয়া ইউনিয়ন পরিষদ। হজরত মখদুম শাহ দৌলা সকালে উঠে আধ্যাত্মিক ভাবনায় মাটি ও মানুষের সন্ধানে সাথে থাকা কবুতর জোড়া ছেড়ে দেন। দিন শেষে কবুতরগুলো পায়ে কাদামাটিসহ জাহাজে ফিরে এলে তিনি বুঝতে পারেন এই অঞ্চলে মাটি ও মানুষের বসবাস আছে। এভাবে সন্ধান করে হযরত মখদুম শাহ্ দৌলা এ অঞ্চলের মানুষের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। তৎকালীন সুবা বিহারের অমুসলিম রাজা বিক্রম কিশোরী এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ইসলাম প্রচার বন্ধ করতে তার সেনাবাহিনী পাঠান। কিন্তু সেই বাহিনী হজরত মখদুম শাহ দৌলা (রহ:)-এর সঙ্গী এবং ইসলাম ধর্ম গ্রহণ করা নব্য মুসলমানদের সমন্বিত জনবলের কাছে বার বার পরাজিত হয়। এ ছাড়াও ইতোমধ্যেই মখদুম শাহ দৌলার আহ্বানে দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করায় এ অঞ্চল ইসলাম অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। তবে শেষ যুদ্ধে এক চক্রান্তের কারণে মখদুম শাহ্ দৌলা পরাজিত হন এবং তিনি ও তার সাথীসহ বহু অনুসারী যোদ্ধা শহীদ হন। এই যুদ্ধে শহীদ হওয়ায় তিনি হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনি (রহ:) নামে পরিচিতি লাভ করেন। শেষ যুদ্ধে পরাজয়ের কারণ হিসেবে কথিত আছে, পূর্ববর্তী যুদ্ধে পরাজিত এবং বন্দী সৈনিকদের মধ্যে একজন গুপ্তচর হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মখদুম বাবার অত্যন্ত বিশ্বস্ততা অর্জন করেন।

আরওপড়ুন

এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

শেষ যুদ্ধ চলাকালে আসরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় ওই গুপ্তচর হজরত মখদুম শাহ দৌলা ইয়েমেনি (রহ:)-এর মাথা কেটে তা হাতে নিয়ে সুবা-এ-বিহারের রাজধানী মঙ্গলকোর্ট মতান্তরে মহল কোর্টের রাজার কাছে হাজির করলে দেখা যায় তার কণ্ঠ থেকে অলৌকিকভাবে ‘সুবহানা-রাব্বি-আল-আলা’ উচ্চারিত হচ্ছে। তা দেখে রাজা ভয় পান এবং প্রধান সেনাপতি ও স্থানীয় মুসলিমদের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় রাজা স্থানীয় মুসলমানদের ডেকে হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনি (রহ:)-এর মস্তক সমাধিস্থ করার নির্দেশ দেন। যে স্থানে ওই মস্তক সমাহিত করা হয়েছে সেই স্থানাট ‘ছের মোকাম’ নামে আজও পরিচিত আছে। অন্য দিকে শাহজাদপুরে হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনি (রহ:)-এর লাশ পাথরের কফিনে করে বর্তমান মসজিদের দক্ষিণে দাফন করা হলেও নদীভাঙনের কারণে এক সময় বর্তমান স্থানে সরিয়ে নেয়া হয়।

এরপর মখদুম শাহর সাথী হজরত ইউসুফ শাহ (রহ:) এ অঞ্চলের মুসলিম শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত হন। সেই থেকে এ অঞ্চলের নাম ‘পরগণে ইউসুফ শাহী’ নামে পরিচিত। শাহজাদপুরে হজরত মখদুম শাহ দৌলা ইয়েমেনি (রহ:)-এর মাজার শরিফ ছাড়াও তার ভাগ্নে খাজা নুর (রহ:), হজরত ইউসুফ শাহ্ (রহ:) ও মখদুম শাহর ওস্তাদ বিখ্যাত ওলি হজরত শামসুদ্দিন তাবরেজি (রহ:)-এর মাজারও আছে। এই শামসুদ্দিন তাবরেজি (রহ:) ভারতের বিখ্যাত ওলি জালাল উদ্দিন রুমিরও (রহ:) ওস্তাদ ছিলেন। মখদুম শাহ্র মাজারের পূর্ব-দক্ষিণের কিছু দূরে করতোয়া নদীর ওপারে তার শিষ্য ও সাথী হজরত শাহ হাবিবুল্লাহ ইয়েমেনি (রহ:)-এর আরো একটি মাজার আছে। যেটি ‘বাদল বাড়ি’ নামে পরিচিত। কিংবদন্তি থেকে আরো জানা যায়, শাহজাদপুরে আরো কয়েকজন ওলির মাজার ছিল, যা পাশের হুড়াসাগর নদীতে বিলীন হয়ে গেছে। মখদুম শাহর মাজারের পাশেই আছে বাংলার সুলতানী আমলে মুসলিম স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যা হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়েমেনির (রহ:) নির্দেশে নির্মিত হয়। ইট-চুন-সুরকি দিয়ে তৈরি এই মসজিদটির পাঁচটি দরজা ও ১৫টি গম্বুজ আছে। মসজিদটি ২৪টি কালো পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। মসজিদটির নাম ‘মখদুমিয়া জামে মসজিদ’।

বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকে ট্রেনযোগে এলে পার্শ্ববর্তী উপজেলা উল্লাপাড়ায় নেমে বাস বা অটোরিকশায় আধঘণ্টায় শাহজাদপুরে আসা যায়। তা ছাড়া দেশের প্রায় সবগুলো জেলা থেকেই বাসযোগে শাহজাদপুরে আসার সহজ সুযোগ আছে।

Related Posts

এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ
প্রধান সংবাদ

এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

September 23, 2026
ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা
প্রধান সংবাদ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
প্রধান সংবাদ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত-বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত-বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

September 24, 2026
কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি

September 24, 2026
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতা, এসআই ক্লোজড

September 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০