Tuesday, October 27, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
A A
বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকার বিরোধী দলের সংসদ সদস্যদের উন্নয়নমূলক কাজ দিতে চায় না। এ কারণে বিরোধী দলের সংসদ সদস্যদের নানা কারিগরি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তবে তারা চেষ্টা করে কাজ আদায় করে নেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল শরাফতিয়া আলিম মাদরাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন, আমি তাদেরও এমপি। যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও এমপি।” তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্য হওয়ায় কিছু কারিগরি অসুবিধা রয়েছে। সরকার বিরোধী দলকে কাজ দিতে চায় না। তাই তারা টানাহেঁচড়া করে কাজ আনার চেষ্টা করছেন।

উন্নয়নকাজের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, যত কাজ আসবে, প্রতিটি কাজের খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব জনসভায় ঘোষণা দিয়ে প্রকাশ করা হবে। তাঁর মতে, শুধু ভবন নির্মাণ ও উদ্বোধন করলেই হবে না; শিক্ষার মানও বাড়াতে হবে। শিক্ষার্থী ও শিক্ষক না থাকলে কিংবা পড়াশোনার মান ঠিক না থাকলে ১০ তলা ভবন নির্মাণ করেও কোনো লাভ হবে না।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মানসম্মত করে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই দায়িত্বশীল হতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং শৃঙ্খলা মেনে চলতে হবে। একইভাবে শিক্ষকদেরও পড়াশোনা ও শৃঙ্খলার বিষয়ে সচেতন থাকতে হবে।

শিক্ষকদের সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় হুইপ বলেন, ক্লাস সকাল ৯টা বা ১০টায় শুরু হলেও কোনো শিক্ষক যদি কাঁধে ছাতা ও বগলে পাঞ্জাবি নিয়ে সকাল ১১টায় প্রতিষ্ঠানে আসেন, তাহলে সেই প্রতিষ্ঠান কখনো উন্নত হতে পারবে না।

তিনি শিক্ষকদের নিয়ম-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস না করার আহ্বান জানিয়ে বলেন, একজন ভালো শিক্ষক তিনিই, যিনি নিজেও নিয়মিত পড়াশোনা করেন।

Related Posts

বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026
বাংলাদেশ

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026
বাংলাদেশ

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বউ মেলায় ক্রেতা শুধুই নারী, মেলায় ঢুকতে পারেন না পুরুষরা

October 27, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version